
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
সকল লেখা

মানিকছড়িতে অনুমোদন ছাড়াই চক্ষুশিবির পরিচালনা: ৫ জনের জরিমানা
খাগড়াছড়ির মানিকছড়িতে অনুমোদন ছাড়া চক্ষুশিবির পরিচালনার অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল, বাটনাতলীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে একত্র করে চক্ষুশিবির পরিচালনা করছিলেন।

হার্টে ছিদ্রের চিকিৎসাধীন শিশুকে সহায়তার আশ্বাস, প্রতারণায় ৪৯ হাজার টাকা খোয়ালেন বাবা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইমরান হোসেনের আড়াই বছর বয়সী ছেলে আজমাইন রহমান আদিল জন্মগতভাবে হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া এই শিশুর পরিবারকে সরকারি অনুদানের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ইমরানের অভিযোগ, প্রতারকের কথায় বিশ

মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৮ জন ও সাধারণ গ্রেডে ১৩ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে দুজন ও সাধারণ গ্রেডে চারজন

স্বামীকে কিডনি দানের অনন্য দৃষ্টান্ত, প্রশংসায় ভাসছেন স্ত্রী ফাতেমা
মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দুই সন্তানের জনক বেলাল মোড়ল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।

খাদ্য-সংকটে লোকালয়ে বানরের অবাধ বিচরণ: ফসলের ক্ষতি, ঘরের ভাত-তরকারিও সাবাড়
স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, প্রতিটি দলে ৫০ থেকে ১০০টি বানর লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এবং অস্বাভাবিক হারে ফসলের ক্ষতি করছে। বিরক্ত হয়ে কেউ কেউ বানর ধরলেও বন বিভাগ বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় সেগুলোকে উদ্ধার করে গভীর অরণ্যে অবমুক্ত করছে। গত বুধবারও রেসাস প্রজাতির একটি বানরশাবক উদ্ধার করে...
