
মাদারীপুর, প্রতিনিধি
মাদারীপুর, প্রতিনিধি
সকল লেখা

অপারেশন করতে গিয়ে রোগীর পায়ের রগ কেটে ফেললেন চিকিৎসক
মাদারীপুরে টিউমারের অপারেশন করাতে গিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন আনু বেগম (৫৫) নামে এক নারী। ভুল চিকিৎসায় তাঁর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। দুই দফায় অপারেশন করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগী ও স্বজনেরা।

মাদারীপুরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙন, আতঙ্কে পাড়ের মানুষ
মাদারীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় পদ্মা, আড়িয়াল খা ও পালরদী নদীর বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা। পাউবো জানিয়েছে, সাড়ে ২৮ লাখ টাকায় ৮ হাজার বালুর বস্তা ফেলা হচ্ছে।

ককটেল ফাটিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল সহযোগীরা
মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। আজ সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

মাদারীপুরে শকুনী লেকপাড়ে দর্শনার্থীদের ঢল
মাদারীপুর শহরের প্রধান বিনোদন কেন্দ্র শকুনী লেকপাড়ে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের ছুটিতে শহরবাসীর পাশাপাশি আশপাশের উপজেলা থেকেও মানুষজন পরিবার পরিজন নিয়ে এই লেকপাড়ে ঘুরতে আসছে।

ঈদের কেনাকাটার কথা বলে প্রেমিকাকে নিয়ে গলায় আঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় প্রেমিকের অস্ত্রের আঘাতে গুরুতর জখম তরুণী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণী মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে হনুফা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

দোকানে ঢুকে গেল কাভার্ড ভ্যান, নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান দোকানের ভেতরে ঢুকে যায়। এতে দোকানদার ইলিয়াজ সরদার (৪০) মারা যান। এ ছাড়া আহত হয়েছে দুজন।

ইতালি যাওয়ার পথে তীব্র শীতে সাগরেই মৃত্যু দুই যুবকের, পরিবারে শোকের মাতম
নৌকায় চড়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তীব্র শীতে কাবু হয়ে সাগরেই মারা গেছেন মাদারীপুরের দুই যুবক। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের মৃত্যুর খবর জানতে পেরেছে পরিবার। এর পর থেকে তাঁদের পরিবারে চলছে শোকের মাতম।

কালকিনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে কৃষক আহত
মাদারীপুরের কালকিনিতে কাজ করতে গিয়ে জমিতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন কৃষক মোশারফ হোসেন কাজী (৬৫)। আজ বুধবার সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক মোশারফ হোসেন কাজী একই গ্রামের কাশেম কাজীর ছেলে। তিনি জমিতে কোদাল দিয়ে মাটি সরাতে গেলে কয়েকটি ককটেল বিস্ফোরণ

কালকিনিতে বোমা হামলায় আহত বিএনপিকর্মী, ঢামেকে মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা

চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কালকিনিতে ঐতিহ্যবাহী মেলা শুরু
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরের কুন্ডুবাড়িতে শুরু হবে ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা। আগামীকাল বুধবার থেকে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

ছাত্রদের কেউ ক্ষমতার অপব্যবহার করলে আইনের মাধ্যমে ব্যবস্থা: সারজিস
ছাত্রদের কেউ ক্ষমতার অপব্যবহার করলে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম

কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাদারীপুরের কালকিনিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থাপনা উচ্ছেদ করা হয়।
