
মহিউদ্দিন খান মোহন
মহিউদ্দিন খান মোহন
সকল লেখা

জাতীয় ঐক্য বনাম জাতীয় সরকার
সম্প্রতি দেশে হিন্দুধর্মাবলম্বীদের সংগঠন ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে সম্পর্কে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। বিশেষত চিন্ময় ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ন

ক্ষমতার আকর্ষণ বড়ই দুর্নিবার
ক্ষমতা এমন এক বায়বীয় বস্তু, যার প্রতি রয়েছে মানুষের দুর্নিবার আকর্ষণ। এর কারণটি অবোধ্য নয়। ক্ষমতার জাদুর কাঠি যাঁর হস্তগত হয়েছে এবং যিনি তার সঠিক ব্যবহার করতে পারেন, তাঁর ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না। বিশেষ করে আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতার শক্তি অপরিসীম। এ চাবি হাতে থাকলে একদিকে যেমন ‘আলী বাবা চল্

অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়...
সাম্প্রতিক ঘটনাবলি থেকে অনেকেই অনুমান করছেন, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও বিপর্যস্ত করার একটি সূক্ষ্ম প্রয়াস ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

আড়িয়ল বিল রক্ষা করুন
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ৯ সেপ্টেম্বর দেশের প্রাচীন ও বিখ্যাত জলাশয় আড়িয়ল বিল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি বলেছেন, ঐতিহ্যবাহী এই বিল আমাদের জাতীয় সম্পদ, এ বিল রক্ষা করতে হবে। এখন থেকে এই বিলে কোনো আবাসন কোম্পানিকে ড্রেজার লাগিয়ে ভরাট করতে দেওয়

পীড়ন করিলে সে পীড়ন এসে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘নারী’ কবিতায় লিখেছেন, ‘যুগের ধর্ম এই-পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!শোনো মর্ত্যের জীব! অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!’

এইচএসসি পরীক্ষা: সিদ্ধান্ত বদলান
আমার ভায়রার মেয়ে সুবহা তাবাস্সুমের মনটা ভীষণ খারাপ। ফোনে যখন কথা বলছিলাম, ও কাঁদো কাঁদো স্বরে বলল, ‘খালুজান, আমাদের পরীক্ষা আর হবে না।’ বললাম, ‘খারাপ কী, তোমরা এমনি এমনি পাস করে গেলে!’ সে বলল, ‘আমি তো তা চাই না।

গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হোক
হঠাৎ করেই দেশের রাজনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সবার হিসাব-নিকাশ ওলট-পালট হয়ে গেছে। মাসাধিককালের আন্দোলনের চূড়ান্ত পরিণতি আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগ। দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে, তা কারোরই ধারণায় ছিল না।

দায়িত্বশীলতার অভাবই মূল কারণ
এ লেখাটি যখন তৈরি করছি, বাইরে তখন চতুর্থ দিনের কারফিউ চলছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন। কদিন আগের তুলনায় পরিস্থিতি শান্ত। সংঘাত-সংঘর্ষ একেবারেই নেই।

এ যে দেখি চোরের হাট-বাজার...
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, রাজস্বের মতিউর রহমান, একই বিভাগের দ্বিতীয় সচিব আরজিনা খাতুন, সিলেটের কর কমিশনার এনামুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন

হাজার টাকার বাগান খাইল...
‘হাজার টাকার বাগান খাইল পাঁচ টাকার ছাগলে’—আমাদের দেশে বহুল প্রচলিত একটি প্রবাদবাক্য। ছাগল একটি গৃহপালিত চতুষ্পদ জন্তু। এমনিতে এটি একটি নিরীহ প্রাণী, ‘সাত চড়ে রা নেই’ ধরনের। তবে বুদ্ধিশুদ্ধি কম থাকায় এটা মাঝেমধ্যে মনিবের ক্ষতি করে ফেলে। অবলা প্রাণী, তার ওপর মাথায় মগজ কম।

নকলের দাপটে আসল কোণঠাসা
স্বাধীনতার পরে ১৯৭২ কিংবা ১৯৭৩ সালে ‘নকল মানুষ’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল। এ ধরনের আরও সিনেমা হয়েছে। যেমন ‘কে আসল কে নকল’, ‘নকল শাহজাদা’ ইত্যাদি। এই দুনিয়ায় আসল-নকলের অবস্থান পাশাপাশি। দ্বন্দ্বও চিরকালীন। কখনো কখনো আসলের চেয়ে নকল হয়ে ওঠে বেশি

পচন রোধ করা জরুরি
‘আচ্ছা, একজন আইজিপি চাকরিজীবনের শুরু থেকে অবসর নেওয়া পর্যন্ত কত টাকা বেতন-ভাতা হিসেবে পেতে পারেন বলে আপনার ধারণা?’ টেলিফোনে প্রশ্নটি করলেন পরিচিত এক ভদ্রলোক। বললাম, সঠিক বলতে পারব না।

বিএনপিতে নাবালক-সাবালক লড়াই
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন একই দলের আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে রাজনীতিতে ‘নাবালক’, ‘অর্বাচীন’ ও ‘কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন।

উপজেলায় পরিবারতন্ত্রের থাবা
৭ এপ্রিল একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলাম বিক্রমপুরের মাওয়ায়। দাওয়াত করেছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শোয়েব।

‘অ্যাডাল্ট গ্যাং’-সমাচার
গত রোববার (৩১ মার্চ) আজকের পত্রিকায় প্রকাশিত আমার লেখা ‘কিশোর গ্যাং: সমস্যার গভীরে একনজর’ উপসম্পাদকীয় পাঠ করে ফোন করেছিলেন আমার সাবেক বস তাজুল ইসলাম। তিনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর প্রেস সচিব ছিলেন।

কিশোর গ্যাং: সমস্যার গভীরে একনজর
আজকাল যাদের ‘কিশোর গ্যাং’ নামে অভিহিত করা হয়, একসময় তাদের বলা হতো ‘বখাটের দল’। সেই সময় এসব বখাটের প্রধান কাজ ছিল গার্লস স্কুলের আশপাশে কিংবা মেয়েদের যাওয়া-আসার পথে নানা রকম উক্তির মাধ্যমে উত্ত্যক্ত করা। তবে সমাজের মুরব্বিদের কারণে এরা বেশি দূর যেতে পারত না।
