Ajker Patrika
Add

ভোলা সংবাদদাতা

ভোলা সংবাদদাতা

সকল লেখা
ভোলা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ভোলা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।

৩০ এপ্রিল ২০২৫
শ্রমিকদের দুই পক্ষের ধস্তাধস্তি, ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ

শ্রমিকদের দুই পক্ষের ধস্তাধস্তি, ভোলা-চরফ্যাশন রুটে বাস চলাচল বন্ধ

ভোলা থেকে চরফ্যাশন উপজেলার অভ্যন্তরীণ পথে (রুট) যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। চরফ্যাশনে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তির জের ধরে গতকাল রোববার রাত থেকে এ ধর্মঘটের ডাক দেয় জেলা বাস শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার সকাল থেকে ভোলার বাস টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে...

২৮ এপ্রিল ২০২৫
ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষের ছয় মাসব্যাপী চোখের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ নিয়ে আজ শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশনের শশীভূষণে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল ২০২৫
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলার দৌলতখান উপজেলায় অস্ত্র ও জাল নোটসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। তাঁদের মধ্যে দুজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চারটি কার্তুজ ও জাল নোট জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার...

২৫ এপ্রিল ২০২৫
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন অব্যাহত

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন অব্যাহত

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে এলাকাবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবন গ্যাস কোম্পানির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ভোলা শহরের সার্কিট হাউস রোডে অবস্থিত পেট্রোবাংলার ঠিকাদারি প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন কর

২২ এপ্রিল ২০২৫
ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

২০ এপ্রিল ২০২৫
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৩ দাবিতে সমাবেশ

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৩ দাবিতে সমাবেশ

ভোলায় প্রাপ্ত গ্যাস জেলার মানুষের ঘরে ঘরে দেওয়া, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন জেলার বাসিন্দারা। রোববার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’-এর মুখপাত্র মীর মোহাম্মদ জসিমউদ্দিন...

২০ এপ্রিল ২০২৫
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ রোববার

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ রোববার

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

১৯ এপ্রিল ২০২৫
ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ড ভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ভোলায় ঢাকাগামী ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ড ভ্যান আটকে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ভোলায় ঘ‌রে ঘ‌রে গ্যাস সং‌যোগ ও গ্যাসভি‌ত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দি‌য়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা

১৯ এপ্রিল ২০২৫
ভোলায় গাছের ডাল ভেঙে প্রাণ গেল দিনমজুরের

ভোলায় গাছের ডাল ভেঙে প্রাণ গেল দিনমজুরের

ভোলার লালমোহন উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে মো. কবির হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির হোসেন ওই গ্রামের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।

১৯ এপ্রিল ২০২৫
ভোলা সদর হাসপাতাল: নৌবাহিনীর অবস্থানে ফিরেছে স্বস্তি, কমেছে দালালের আনাগোনা

ভোলা সদর হাসপাতাল: নৌবাহিনীর অবস্থানে ফিরেছে স্বস্তি, কমেছে দালালের আনাগোনা

নৌবাহিনী সদস্যদের মোতায়েন করায় ভোলা সদর জেনারেল হাসপাতালের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। স্বস্তি ফিরেছে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে। নৌবাহিনীর উপস্থিতির কারণে হাসপাতাল থেকে দালালদের দৌরাত্ম্য কমেছে।

১৭ এপ্রিল ২০২৫
ভোলায় ৩ লাখ ইয়াবা ধ্বংস করেছে কোস্ট গার্ড

ভোলায় ৩ লাখ ইয়াবা ধ্বংস করেছে কোস্ট গার্ড

ভোলায় ধ্বংস করা হলো ২ লাখ ৯৯ হাজার ৯৮০টি ইয়াবা। যার আনুমানিক মূল্য প্রায় ৯ কোটি টাকা। কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া এসব ইয়াবা বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি কার্যালয়ে ধ্বংস করা হয়।

১৭ এপ্রিল ২০২৫
তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিন নামের নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নে

১৫ এপ্রিল ২০২৫
ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোলায় দুই চিকিৎসককে মারধর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোলা জেনারেল হাসপাতালে পরপর দুই দিনে দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলেও তা এখনো মামলা হিসেবে নেয়নি পুলিশ। গ্রেপ্তার করেনি ঘটনার সঙ্গে জড়িত কাউকে।

১৫ এপ্রিল ২০২৫
ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলায় পুকুরে ডুবে তিন শিশু মারা গেছে। আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা ও লালমোহন উপজেলায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাফওয়াত (৪), লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েত (৬)...

১৪ এপ্রিল ২০২৫
ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেছেন। ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার (১৩ এপ্রিল) বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাইয়েবুর রহমান।

১৩ এপ্রিল ২০২৫