
বিজন সাহা
বিজন সাহা
সকল লেখা

মিথ্যার বোমা
ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে যুদ্ধে নামানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনার অনেকগুলো কারণের একটি ছিল নর্ড স্ট্রিম-২। (রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইন) গত শতাব্দীর সত্তরের দশকে জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে গ্যাস সরবরাহের চুক্তি হলে, মার্কিন যুক্তরাষ্ট্র এর বিপক্ষে

বিবর্তন বাদ!
স্কুলের পাঠ্যসূচি থেকে বিবর্তনবাদ বাদ দেওয়ায় সামাজিক মাধ্যম উত্তাল। বিবর্তনবাদ- বিরোধীরা যেমন উল্লাসে ফেটে পড়েছে, বিবর্তনবাদের পক্ষের লোকজন তেমনি ফেটে পড়েছে ক্ষোভে। এই আনন্দ ও বেদনাকে উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। কারণ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তার মাশুল দিতে হয় দেশকেই।

নকল
কিছুদিন আগে সপ্তম শ্রেণির বিজ্ঞানের পাঠ্যপুস্তকে দুটো প্যারাগ্রাফ ন্যাশনাল জিওগ্রাফি থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে—এমন অভিযোগে অনেক লেখালেখি হয়েছে। নকল নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি নতুন নয়। এর আগেও শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের অন্যের গবেষণা কপি করার কথা। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্

এ ছায়া যুদ্ধের আড়ালে আছে অনেক কিছুই
ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সঙ্গে মূলত ন্যাটোর ছায়া যুদ্ধ। এর আড়ালে যুদ্ধ চলছে অনেক ক্ষেত্রেই। বেশ কিছুদিন ধরে চীন বেইজিং থেকে ইউরোপ পর্যন্ত সিল্করুটের অনুরূপ এক নতুন পথ (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই) তৈরির কথা বলছে, যেখানে রাশিয়া পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। যুক্তরাষ্ট্র এই পথের বিরোধিতা করে

রাশিয়াকে শুধু বুদ্ধি দিয়ে বোঝা যায় না
অনেক দিন আগে বন্ধু পেনকভ বলেছিল, যদি আমেরিকান, ভারতীয়, বাংলাদেশি—এসব ‘তুমি কে’ সেই প্রশ্নের উত্তর হয়, তাহলে রুস্কি—এটা শুধু ‘কে’ নয়, ‘কেমন’ সেই প্রশ্নেরও উত্তর। মানে রুস্কি শুধু জাতি, দেশ—এসবের সাথেই সম্পর্কিত নয়। এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। রুস্কি চেলাভেক—রুশ মানুষ; এটা এক ধরনের বিশেষ মনোভাবের

সেনার পাশাপাশি সহায়তাও পাঠাচ্ছে রাশিয়া
যুদ্ধের পাশাপাশি সব সময়ই কাজ করে হিউম্যানিটারিয়ান এইডস। রাশিয়া ইতিমধ্যে কয়েক হাজার টন সাহায্য পাঠিয়েছে। যখনই কোন জনপদ রুশ সেনাদের অধীনে আসে তারা প্রথমেই যারা দীর্ঘদিন খাদ্যাভাবে ভুগছে সেখানকার সেই সব সাধারণ মানুষদের মধ্যে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বণ্টন করে। আর মানবতার কথা বলে মুখে.

যুদ্ধ এত দীর্ঘ হচ্ছে কেন?
অনেকেই ফোন করে বলেন, রাশিয়া এত সময় নিচ্ছে কেন? কেন আমেরিকার মতো কার্পেট বোম্বিং করে তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে না? আসলে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে নিজ দেশ থেকে অনেক দূরে। স্থানীয় লোকজন তাদের প্রতি কী মনোভাব পোষণ করল, না করল, তা নিয়ে তাদের তেমন মাথাব্যথা নেই। তাদের দরকার তেল বা ভৌগোলিক অবস্থান। রাশিয়া যুদ্ধ

আলোচনায় জীবাণু অস্ত্র: গোড়াটি কোথায়
এরই মধ্যে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বেশ কিছু বায়োলজিক্যাল ল্যাবরেটরির খোঁজ পাওয়া গেছে। এ নিয়ে আগেও কথা হয়েছে। তবে এই প্রথম এদের বিভিন্ন দলিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে এল। যুক্তরাষ্ট্রের আন্ডার স্টেট সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড সেটা স্বীকারও করেছেন। এখানে বিভিন্ন বায়োলজিক্যাল অস্ত্র তৈরির প

এ যুদ্ধের সঙ্গে যেখানে মিল বাংলাদেশের
স্মরণ করিয়ে দিতে চাই যে,১৯৪৭ সালে পূর্ববাংলার ভোটেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আর বছর না পেরোতেই বাঙালি শুনেছিল, ‘উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। এর পরেরটুকু ইতিহাস। বাঙালির যদি অধিকার থাকে, ইউক্রেনের রুশদের কেন অধিকার থাকবে না রুশ ভাষাকে (যেটা প্রায় ৯০ শতাংশ ইউক্রেনবাসী সাবলীলভাবে

যুদ্ধ নিয়ে যুদ্ধ: মূলটি কোথায়
যুদ্ধ চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধ। না না, ভয় পাওয়ার কিছু নেই, সেই অর্থে বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি। কিন্তু সারা বিশ্ব যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, এই যুদ্ধের তাপ, সত্যি কথা বললে শীতল স্পর্শ অনুভব করছে, তাতে একে বিশ্বযুদ্ধ বললে ভুল বলা হবে বলে মনে হয় না। দেশে দেশে প্রায় প্রতিটি রান্না ঘরে মানুষ টের পাচ্ছে

রাশিয়ায় করোনার আক্রমণ বাড়ছে
ভ্যাকসিন না নেওয়ার ফলেই বাড়ছে মৃত্যুর হার। ইংল্যান্ডে প্রতিদিন রাশিয়ার প্রায় দ্বিগুণ আক্রান্ত হলেও মৃত্যুর সংখ্যা সে তুলনায় নগণ্য। একই কথা বলা যায় অন্যান্য উন্নত দেশের ক্ষেত্রে।

রাশিয়ায় করোনার আক্রমণ বাড়ছে
দীর্ঘ গ্রীষ্মের ছুটির পর লোকজন যখন দক্ষিণাঞ্চল এবং বিদেশ থেকে ফিরতে শুরু করেছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

রাশিয়ার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে
১৯ সেপ্টেম্বর ২০২১ রাশিয়ার অষ্টম পার্লামেন্ট নির্বাচন হলো। কিছুদিন আগে এ নিয়ে লিখেছিলাম। তাই আজ মূলত লেখাটি সীমাবদ্ধ থাকবে নির্বাচনের ফলাফলের মধ্যে। এবারের নির্বাচন হচ্ছে নতুন পরিস্থিতিতে। গত বছর রাশিয়ার সংবিধানে ব্যাপক পরিবর্তনের পরে পার্লামেন্ট আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ক্ষমতার অধিকারী হয়েছে। আগ

রাশিয়ার ভোট
প্রায় তিন সপ্তাহ ভোলগা তীরের বিভিন্ন শহর ঘুরে দুবনা ফিরলাম। এর মধ্যে বলতে গেলে টিভি দেখা বা খবর শোনা হয়নি। যদিও আমি বিভিন্ন দেশের খবর নিই ইন্টারনেট থেকে, এ দেশের খবর একই সঙ্গে টিভি থেকেও জানার চেষ্টা করি। ১৭ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট ইলেকশন।

টিকার কথা
অনেক দিন পর ভালোদিয়ার সঙ্গে দেখা। ও আমার ল্যাবেই কাজ করে।

আগস্ট: তিরিশ বছর পরে
১৯৮৩ সালে মস্কো আসার কয়েক দিন পরেই একটা মিছিলে গিয়েছিলাম। শান্তির জন্য মিছিল। লোকে লোকারণ্য। এরপর অনেক বার গিয়েছি মে দিবস আর অক্টোবর বিপ্লব দিবসের মিছিলে। তবে এদিনের সমাবেশ ছিল স্বতঃস্ফূর্ত। মানুষ প্রাণের টানে হাজির হয়েছিল সেখানে। এরা ছিল মুক্তির স্বাদ পাওয়া মানুষ। দীর্ঘদিন সোভিয়েত শাসনের কড়া নজরে থ
