
পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
সকল লেখা

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় বৃষ্টি, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে পাবনায় মশাল মিছিল
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মদ্যপানে দু’জনের মৃত্যুর ঘটনায় দুই বন্ধু গ্রেপ্তার
পাবনার ভাঙ্গুরায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যুর ঘটনায় তাঁদের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরভাঙ্গুরা ঘোষপাড়া গ্রামের সঞ্জয় ঘোষ (২২) ও দুর্জয় ঘোষ (২৩)।

অবৈধ সম্পদ অর্জন: সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদ অর্জনের তথ্য গোপন করাসহ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।

পাবনায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের মৃত্যু হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনায় আ.লীগ কর্মীদের হামলায় বিএনপির ২৫ জন আহত
পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের হামলায় বিএনপির অন্তত ২৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুই জনকে পাবনা জেনারেল হাসপাতালে এবং অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছ

যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে, যুবক কারাগারে
পাবনার ভাঙ্গুরায় যৌতুক না পেয়ে স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলায় সিয়াম আলী (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার খানমরিচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পাবিপ্রবিতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্ক, শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়।

পাবনায় প্রতিমা ভাঙচুর মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার
পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাবিপ্রবি ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অদূরে ক্যালিকো কটন মিলের সামনে থেকে তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে কিছু যুবক।

পুকুরে পড়ে ছিল চালকের লাশ, পাওয়া যায়নি অটোরিকশা
পাবনার আতাইকুলায় পুকুর থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের তৈলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিগগিরই রূপপুরে পৌঁছাবে রেডিয়েশন মনিটরিং ব্যবস্থা
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উভয় ইউনিটের স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি শিগগিরই এসে পৌঁছাবে। সম্প্রতি রাশিয়া থেকে সরঞ্জামগুলো নিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা দেওয়া হয়েছে। এই যন্ত্রপাতিগুলো তৈরি করেছে রসাটমের অধীনস্থ একটি বিশেষায়িত প্রতিষ্ঠান (স্পেশালাইজড স

বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর তরুণের মরদেহ উদ্ধার
পাবনার বেড়ায় নদীতে নিখোঁজের একদিন পর সোহান হোসেন (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিএনপি নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে বিরোধপূর্ণ পুকুরের মাছ বিক্রির অভিযোগ
পাবনার ভাঙ্গুড়ায় বিরোধপূর্ণ পুকুরের মাছ তুলে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা শহিদুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পুকুরের মালিক দাবিকারী মো. ইয়াহিয়া ও তাঁর পরিবারের পথে বসার উপক্রম হয়েছে। তাঁদের দাবি, ১৭ বিঘার ওই পুকুরটিতে অন্তত ১০০ মণ মাছ ছিল। যার অধিকাংশই তুলে বিক্রি

পাবনায় বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০
পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীতে বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১০ আহত হন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেয় অপরপক্ষ। পুলিশ অস্ত্রসহ তাঁদের আটক করে নিয়ে গেছে।

বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক স্বস্তি এসেছে: ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের বিরোধিতা যাঁরা করেন, আমি তাঁদের অভিনন্দন জানাই। তাঁরা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা সবার কাছে পৌঁছাতে পারতাম না, তাঁরা সেটা পৌঁছে দেন। পাবনার একটি ঘরও বাকি থাকবে না, যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাব না।’
