
নোবিপ্রবি সংবাদদাতা
নোবিপ্রবি সংবাদদাতা
সকল লেখা

নোবিপ্রবিতে শেখ হাসিনার ছবি প্রদর্শন: তদন্ত কমিটি গঠন, চেয়ারম্যানের দায়িত্ব স্থগিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের একটি অনুষ্ঠানে ডিজিটাল স্ক্রিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নোবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর ও র্যাগিংয়ের অভিযোগ
রকি আরও জানান, এর আগে বিভাগের দেয়ালে নিজের নাম লেখার বিষয়কে কেন্দ্র করে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে কান ধরে বেঞ্চের ওপর এক পায়ে দাঁড় করিয়ে রাখা, এক হাত উঁচু করে অন্য হাত দিয়ে বিভিন্ন কাজ করানো এবং বিভিন্ন ধরনের হাসি দিতে বাধ্য করাসহ নানা...

নোবিপ্রবির অনুষ্ঠানে ভিডিওতে ভেসে উঠল শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) একটি অনুষ্ঠানের উদ্বোধনীতে জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৪ জানুয়ারি নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন, থাকবেন রাষ্ট্রপতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও সমাবর্তন সভাপতি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ: তদন্ত কমিটির মেয়াদ বাড়ল ৩ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে...

নোবিপ্রবির আবদুস সালাম হলে ২০ ও ২৩ আগস্ট কক্ষে অনুপস্থিত থাকলেই সিট বাতিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হল প্রশাসন দুই পক্ষের সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা দিয়েছে। ২০ ও ২৩ আগস্ট রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কক্ষে অনুপস্থিত থাকলে বা রুম তালাবদ্ধ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল করা হবে।

নোবিপ্রবিতে সাংবাদিক হেনস্তার প্রতিবাদ, স্মারকলিপি পেশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে থমথমে নোবিপ্রবি ক্যাম্পাস, কঠোর অবস্থানে প্রশাসন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...

সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত ও মোবাইলের ভিডিও ফুটেজ মুছে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে।
