নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘাত, বহিরাগতদের হামলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। নিরপেক্ষ ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুবিধার্থেই এই সময় বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৭ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর পরদিন ১৮ আগস্ট বহিরাগতদের এনে ক্যাম্পাসে আবারও দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সেদিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে কমিটিকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
কমিটির সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান জানান, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি সিসিটিভি এবং অনলাইনের ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। জড়িতদের ছাড় না দেওয়ার ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, ‘তদন্ত সুষ্ঠু ও নির্মোহ করতে বাড়তি ৩ দিন সময় চাওয়া হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব।’

ভারতের উড়িষ্যা উপকূলে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন। তিনি সাতক্ষীরা পৌরসভার আমতলা এলাকার ড. আব্দুর রহিমের পুত্র।
১ ঘণ্টা আগে
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণ দেখিয়ে নোয়াখালীর হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট নৌরুটে ফেরি মহানন্দা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। একই সময়ে সিট্রাক, স্পিডবোট ও কাঠের ট্রলার চলাচল করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএর সঙ্গে মামলার আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের ডিএনএর মিল পাওয়া গেছে। ফরেনসিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে একই পরিবারের ছয় সদস্যকে অচেতন করে মোবাইল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার যশরা ইউনিয়নের কাঁঠালি ডিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে