
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
সকল লেখা

সাইকেল চালিয়ে চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
মন্ত্রী বলেন, মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাতায়াতের পাশাপাশি শরীরচর্চা করতে পারবে। এতে শরীর ও মন সুস্থ থাকবে। নগরের খালপাড়সহ অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে সাইকেল ট্র্যাক নির্মাণের আহ্বান জানান .....

আইও সেজে মামলার বাদীদের কাছ থেকে টাকা আদায়, ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম-দুর্নীতি করে, সে-ই বড় গুপ্ত: লালদীঘিতে জামায়াত আমির
কিছুদিন আগে ঢাকা বিমানবন্দরে তিনজন ছিনতাইকারী মিলে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করা হয়েছে। তাঁরা যখন ছিনতাই করেছিল তখন বলেছে-আমরা আওয়ামী লীগের লোক, দিয়ে দাও-না হলে শেষ করে দেবো! কিন্তু যখন ধরা পড়ে, তখন দেখা যায়-সবগুলো বিএনপির লোক! এরা গুপ্ত! এরেই বলে গুপ্ত! যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘ভাসমান গুদাম’ ঠেকাতে যৌথ অভিযান, আটক ২৮
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘ভাসমান গুদাম’ প্রতিরোধ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বুধবার যৌথ অভিযান চালায় বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ড। কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙরে তল্লাশিতে ২৮ জন আটক হন; তাদের মধ্যে ২৪ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানায় ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বেওয়ারিশ হিসেবে দাফনের দুই বছর পর বৃদ্ধের পরিচয় শনাক্ত, খুনি নিজ সন্তান
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা
প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নি জোট-সমর্থিত প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। জোটের শরিক ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার এই অভিযোগ উঠেছে।

চট্টগ্রামে থানায় অসুস্থ পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামে ডিউটি শেষে থানায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মোজাম্মেল হক নামের পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ২টা নাগাদ নগরের ডবলমুরিং থানার ভেতরে পুলিশের ওই সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক থানায় থাকা অন্য সহকর্মীরা মোজাম্মেলকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক...

ছাত্রদল নেতা নুরু হত্যা: সাবেক এমপি ফজলে করিম ফের ৩ দিনের রিমান্ডে
কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ইব্রাহিম খলিল এই আদেশ দেন।

কাস্টমস কর্মকর্তার স্ত্রীর ২ কোটি টাকার ফ্ল্যাট-বাড়ি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ
চট্টগ্রামে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক এক কাস্টমস কর্মকর্তার স্ত্রীর নামে শহরে থাকা দুই কোটি টাকা মূল্যের দুটি ভবন ও ফ্ল্যাট ক্রোকপূর্বক তা দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

আওয়ামী লীগ নেতা ইকবাল হত্যা: দলের ৪ নেতার মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকসহ ৪ জনের মৃত্যুদণ্ড এবং ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
