
নিজস্ব প্রতিবেদক ঢাকা
নিজস্ব প্রতিবেদক ঢাকা
সকল লেখা

২৫২ এসআইকে অব্যাহতি রাজনৈতিক কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫২ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সাবেক মন্ত্রী ইমরান ৩ দিনের রিমান্ডে
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডের এই নির্দেশ দেন। দুপুরের পর ইমরান আহমদকে আদালতে হাজির করে পুলিশ। পল্টন থানার এসআই নাজমুল হাচান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শেষে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর ও সাবেক সচিব আমিনুল কারাগারে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কারাগারে পাঠানোর এই নির্দেশ দে

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিতে পুলিশ কর্মকর্তা এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার কলেজপড়ুয়া ছেলে ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন.

‘আমার মোবাইল ফোন স্যামসাং, শো করেছে আইফোন’, ডিসি পদায়নে ঘুষের খবরকে ভুয়া বললেন জনপ্রশাসনসচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘আমার মোবাইলটা হল স্যামসাং, উনারা যেটা শো করেছে সেটা হল আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি?’

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের অপরাধী হিসেবে গণ্য করা হবে। আজ মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না। যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স

বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্য উপদেষ্টার
বাজারে কেউ চাঁদাবাজি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

স্কুলছাত্র ছাবিদের মৃত্যু: ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে রাজধানীর উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছাবিদ নিহতের ঘটনায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলা

আ. লীগের হাল ধরবেন কি না, জবাবে যা বললেন সোহেল তাজ
একজন মোটরসাইকেল আরোহী তার গাড়িতে নজরদারি করছেন। এমতাবস্থায় নিরাপত্তাহীনতার অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন তিনি...

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পুনর্বাসনের আহ্বান কৃষি উপদেষ্টার
বন্যাদুর্গত এলাকায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

আগামী বছরের বই দৃষ্টিনন্দন হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, ‘আগামী বছরের বই দৃষ্টিনন্দন হবে। জানুয়ারি মাসে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। এবারের বইগুলো দেখতে দৃষ্টি নন্দন হবে, কাগজ ভালো হবে। এক্ষেত্রে কোনো আর্থিক অনিয়ম হবে না।’

বিজিবি হাসপাতালে ভালো চিকিৎসকেরা সেবা দিচ্ছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি হাসপাতালের চিকিৎসার পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে ভালো চিকিৎসকেরা চিকিৎসা দিচ্ছেন। এখানে বিজিবি সদস্য ছাড়াও চিকিৎসারত শিক্ষার্থী ও অন্যান্য লোকজনের একজন করে অ্যাটেনডেন্টের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ল

বিচার বিভাগের কর্মকর্তাদের ১০ কর্মদিবসের মধ্যে সম্পত্তির হিসাব দিতে হবে: আইন উপদেষ্টা
দেশের বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে সব স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগামী ১০ কর্মদিবসের মধ্যে এই হিসাব বিবরণী দাখিলের জন্য বলা হয়েছে...

ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহার হবে ৩১ আগস্টের মধ্যে: আইন উপদেষ্টা
গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের করা সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার সচিবালয়ে সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল...
