
নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে
সকল লেখা

সাকিবকে নিয়ে চিন্তায় পড়ে গেছে বিসিবিও
চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর এমনিতেই তোপের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। একই সঙ্গে সাকিব আল হাসানের কারণে আরও বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কি না, সেটা নিয়ে বিসিবির কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

মাঠে থেকেই বিসিবি পরিচালক দেখলেন শান্তদের রোগ কোথায়
এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।

সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে ‘সাহসী’ প্রশ্ন বললেন শান্ত
সাকিব আল হাসানের হয়েছেটা কী—এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে সেই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। এমনকি সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তকেও কথা বলতে হয়েছে সাকিবের ফর্ম, ফিটনেস ও আত্মনিবেদন নিয়ে।

ভারত ২০০, বাংলাদেশ ১০০!
চেন্নাই টেস্টে বাংলাদেশ, ভারত দুই দলের বোলাররাই ভালো করেছেন। বোলিংয়ের পাশাপাশি ভারত ভালো করেছে ব্যাটিংয়েও। কিন্তু এখানেই ব্যর্থ বাংলাদেশ। আর এতেই চেন্নাই টেস্টের সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন চেন্নাইয়ের স্থানীয় কলেজ পড়ুয়া দুই বন্ধু দর্শন ও জাহ্।

দাবার শহরে ক্রিকেট উন্মাদনা
চেন্নাইকে বিশ্বের মানুষ চেনে নানাভাবে। কেউ চেনে উন্নত চিকিৎসার শহর হিসেবে; কারও কারও কাছে চেন্নাই আবার মোটর রেসিংয়ের শহরও। তবে চেন্নাই টেস্ট কভার করতে এসে শহরটিকে চেনা হলো দাবার শহর হিসেবে। ভারতীয়দের কাছে ক্রিকেট সবচেয়ে বড় খেলা হলেও চেন্নাই তাদের কাছে দাবার মক্কা!

ভারতকে মুড়িয়ে হাসানের হাসি
সকাল থেকে আজ চিপকের আকাশ রৌদ্রকরোজ্জ্বল। প্রথম দিনের (গতকাল) চেয়ে তাপমাত্রা বেড়েছে কিছুটা। তবে আবহাওয়ার এই খবরের থেকে বাংলাদেশের জন্য যেন ‘স্বস্তি’ নিয়ে এসেছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। ৪০০-এর আগে ভারতকে থামানোর যে কথা গতকাল সংবাদ সম্মেলনে হাসান বলেছিলেন, সেটা সফল হয়েছে।

সাকিবের যে বিষয়টি মুগ্ধ করেছে ধারাভাষ্যকার তামিমকে
একসময় দারুণ বন্ধুত্ব ছিল তামিম ইকবাল আর সাকিব আল হাসানের। কিন্তু সে সম্পর্ক অটুট থাকেনি। শুরু হয়েছে টানাপোড়েন। তবে দুজনেই ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে উপস্থিত মাঠে। একজন ধারাভাষ্যকার হিসেবে, আরেকজন খেলোয়াড় হিসেবে।

চেন্নাইয়ের গ্যালারিতে বাংলাদেশের দর্শকের সঙ্গে এ কেমন আচরণ
বাংলাদেশ যেখানেই খেলুক না কেন, তাদের সমর্থক থাকবে না, তা কী করে হয়! প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তাই স্বাভাবিক ব্যাপার। তবে এবার ভিসা জটিলতায় বাংলাদেশি দর্শকদের উপস্থিতি খুব একটা থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

পাকিস্তানের পর এবার ভারতেও কাঁপাচ্ছেন হাসান
রাওয়ালপিন্ডি থেকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম—দূরত্ব প্রায় ২ হাজার ৪০০ কিলোমিটার। পাকিস্তানের পর এবার ভারত কাঁপাচ্ছেন হাসান মাহমুদ। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সুইং আদায় করে নিচ্ছেন হাসান। ভারতীয় ব্যাটারদের যেন নাভিশ্বাস উঠে যাচ্ছে হাসানকে সামলাতে।

চেন্নাইয়ে লালমাটির উইকেটই থাকছে শান্ত-সাকিবদের জন্য
ভোরে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের (চিপক) কাছাকাছি ট্রিপ্লিকেনে, সিএনকে রোডসহ প্রায় তিন কিলোমিটার এলাকায় হয়েছে মাঝারি বৃষ্টি। রাস্তায় স্থানে স্থানে জমাট পানি। চারপাশে মাটির সোঁদা গন্ধ। এখনো আকাশ বেশ ভারী। তবে ভোরের পরিস্থিতি থেকে এখনকার পরিস্থিতি কিছু্টা ভালো। কিন্তু বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেওয়

‘কিছু সময় আল্লাহ-বিল্লাহ করলেও পাচ্ছেন না’
নিউজিল্যান্ড দলের সংবাদ সম্মেলন আর মিক্সড জোন শেষে অপেক্ষা শুরু। আইসিসির ভেন্যু ম্যানেজারের তাগাদায় প্রায় আধঘণ্টার অপেক্ষা শেষে সহকারী কোচ নিক পোথাস আর একজন ক্রিকেটারকে নিয়ে মিক্সড জোনে এলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
