
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ
সাতক্ষীরার দেবহাটায় আল্লাহ, রাসুল (সা.) ও সাহাবিদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ওয়াহিদুউজ্জামান শামীম (৩৮) নামে এক যুবককে গণধোলাই দিয়েছেন স্থানীয় উত্তেজিত জনতা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া ও কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে...

সাতক্ষীরায় মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী ২ বাস
সাতক্ষীরার দেবহাটায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হামদান পরিবহনের একটি বাস কালিগঞ্জের দিকে এবং বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।

স্টেডিয়ামের নামকরণ হবে আন্দোলনে শহীদদের নামে: উপদেষ্টা আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। যাঁরা জাতীয় বীর এবং শহীদ হয়েছেন তাঁদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

দেবহাটায় মাছের ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে নিহত ১
সাতক্ষীরার দেবহাটায় মাছের ঘেরে যাওয়ার পথে আবুল কাশেম (৪০) নামের এক মাছ চাষির বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে ঘেরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
সাতক্ষীরার দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ১০ ভরি সোনার গয়না, মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে।

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘুরতে দেখে যুবকের ‘আত্মহত্যা’
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ায় আব্দুস সালাম (৩০) নামের এক দিনমজুর ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইছামতী নদীতে লাশ, পকেটে মিলল ভারতীয় আধার কার্ড
ভারত-বাংলাদেশ সীমানার দেবহাটার ইছামতী নদী থেকে এক মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ইছামতী নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে মরদেহ উদ্ধার হয়। মরদেহের পকেট থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

দেবহাটায় ১২ দিনে নষ্ট করা হলো রাসায়নিক মেশানো ১৫ মেট্রিক টন আম
দেবহাটা ১২ দিনে প্রায় ১৫ হাজার ২৪০ কেজি অপরিপক্ব কেমিক্যাল মেশানো আম জব্দ করেছে প্রশাসন। গত ২৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত অভিযান চালিয়ে এসব আম জব্দ করা হয়। পরে তা বিভিন্ন স্থানে ট্রাকের চাকায় পিষে নষ্ট করা হয়।

ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনটি উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা বিজিবি ক্যাম্প কর্তৃক কালুতলা বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।

সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পারুলিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁর স্বামীকে আটক করে।

দেবহাটা সীমান্তে ইছামতী নদীতে ট্রলারডুবি, বিএসএফ সদস্যের মৃত্যু
সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ইছামতী নদীতে গতকাল বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের মৃত্যু হয়। উপজেলার দক্ষিণ হাড়দ্দহ এলাকায় আজ শুক্রবার সকালে নদীর বাংলাদেশি অংশে লাশ ভেসে এলে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়।

দেবহাটায় মুগ্ধতা ছড়াচ্ছে সরিষাখেত
শীতের ভোরে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। বেলা হতেই কুয়াশা নামতে শুরু করে। সূর্যের আলো কুয়াশায় ভেজা হলদে সরিষাখেতে পড়তেই ঝলমল করে দিগন্তজোড়া মাঠ। মনে হয় সোনার চাদর বিছিয়ে রেখেছে কেউ। এমন অসাধারণ দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাতক্ষীরার দেবহাটায়।

সাতক্ষীরায় মৎস্য শিকারির মরদেহ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা-কোমরপুর স্লুইসগেট-সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পথচারীরা মরদেহটি দেখে জনপ্রতিনিধিদের খবর দেন। তাঁদের কাছ থেকে জানতে পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্

দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দেবহাটায় ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা, নিহত ১
সাতক্ষীরার দেবহাটায় ধীরে চলা একটি ট্রাকের পেছনে নসিমনের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নসিমন চালক শিমুল গাজী (২৬) নিহত হয়েছেন। নিহত শিমুল গাজী সাতক্ষীরা সদরের ধলবাড়িয়া গ্রামের আব্দুল গফফারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার। তিনি
