
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। যাঁরা জাতীয় বীর এবং শহীদ হয়েছেন, তাঁদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলার বিষয়ে আগে যে কথা শোনা যেত, এসে দেখি তা নয়। এখানে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতির কোনো ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়।
উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরাকে আগে ভিন্নভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদ এগিয়ে নেওয়ার।
গত ১৮ জুলাই ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত হওয়া দেবহাটার সন্তান আসিফ হাসানের কথা স্মরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে মানুষের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাঁদের প্রেরণা হিসেবে ধারণ করতে হবে। যাঁরা জাতীয় বীর এবং শহীদ হয়েছেন, তাঁদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে। এরই অংশ হিসেবে দেবহাটা উপজেলার মিনি স্টেডিয়ামের নাম ‘শহীদ আসিফ স্টেডিয়াম’ করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপির চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ সিদ্দিকী, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন, দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বর্তমান সভাপতি সাকিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ছাত্র-জনতা।
মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি শ্যামনগরের উদ্দেশে যাত্রা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে