
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
সকল লেখা

ফার্মেসিতে ১৭ লাখ টাকার ওষুধ চুরি, চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ১ হাজার ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক ১
ঠাকুরগাঁও সদর উপজেলায় অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গি পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না।’

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও সদর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
তিন দিনের টানা ঝড়-বৃষ্টিতে ঠাকুরগাঁও জেলার আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে পেকে ওঠা ধান পানিতে ডুবে নষ্ট হচ্ছে, আর আগাম সবজির জমিতে দেখা দিয়েছে শিকড় পচে যাওয়ার আশঙ্কা। কৃষকরা চরম হতাশায় দিন গুনছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের...

রাস্তায় দু-তিন ঘণ্টা চিৎকার করেও মেলেনি সাহায্য, মারা গেলেন বিএনপি নেতা
দলীয় কাজ শেষ করে রাতে শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন আবু সাঈদ (৪৬) ও আমিনুল রহমান ওরফে রিপন হাজি (৪৭)। হঠাৎ তাঁদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কলাগাছে ধাক্কা খেলে দুজন ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তাঁরা।

ঠাকুরগাঁওয়ে গরুর লাম্পি ভাইরাস, ক্ষতিগ্রস্ত খামারিরা
ঠাকুরগাঁও জেলায় ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৩৭টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতার জুট মিলে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি
ঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ এলাকায় সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হিন্দুদের উদ্দেশে মির্জা ফখরুল: আপনারা কারও চেয়ে কম নন, অধিকার সবারই সমান
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় একটি ছাত্রীনিবাস থেকে লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে অর্পিতা ছাত্রীনিবাসের ৩২২ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ে ওএমএসের চালসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
ঠাকুরগাঁওয়ে সরকারি ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

বিয়ের ৩ দিনের মাথায় স্বামী কারাগারে, ফিরে পেলেন ১৬ বছর পর
চাকরির ছয় মাস বয়সে পিলখানা হত্যাকাণ্ড মামলায় ১৬ বছর জেল খাটেন মোতাহার। ট্রেনিং শেষে বাড়ি ফিরলে বাবা তাঁকে বিয়ে করান পাশের গ্রামের ববি আক্তারকে। তিন দিন সংসার শেষে কর্মস্থলে ফিরে যান তিনি। ১৬ বছর ধরে অপেক্ষায় স্ত্রীর কাছে ফিরলেন অবশেষে। স্বামীকে ফিরে পেয়ে কান্না আর থামছিল না তাঁর।

সন্ত্রাস, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের যে শাসন, সে শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এর বাইরে অন্য কোনো উপায় আছে বলে আমার

ঠাকুরগাঁওয়ে বইছে হিমেল হাওয়া-ঘনকুয়াশা, বিতরণ হয়নি সরকারি কম্বল
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তর অঞ্চলের জেলা ঠাকুরগাঁও। বইছে হিমেল হাওয়া। ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। শীতার্তদের মাঝে এখনো বিতরণ করা হয়নি সরকারি কম্বল।

এই সরকারের অর্জন ধ্বংস করতে কিছু ব্যক্তি চেষ্টা করে যাচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই মুহূর্তে আরেকটা বিপর্যয় অ্যাফোর্ট করতে পারি না। কারণ, আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন।
