
চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
সকল লেখা

চুয়াডাঙ্গায় ১১ মাসের শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগ মায়ের বিরুদ্ধে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারি গ্রামে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী নিজের কন্যাশিশুকে ঘাসপোড়া বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পরে শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ দলের প্রার্থীর জয়
চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোটের প্রার্থীরা। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রাসেল ২ লাখ ১১ হাজার ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।

চুয়াডাঙ্গায় তাপমাত্রার উন্নতি, ফের কমতে পারে ২৬ জানুয়ারি থেকে
চুয়াডাঙ্গার তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল সারা দেশে সর্বনিম্ন। তবে আজ মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডি

জীবননগরে সড়কে ব্যারিকেড দিয়ে ৩০ গাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে গণডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ৩০টি গাড়ি থামিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাতের দল। পথচারী, গাড়িচালকসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। পরে টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। গতকাল বৃহস্পতিবার রাত

জামানত হারালেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গার বর্তমান দুই চেয়ারম্যান
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে এবার নতুন দুই মুখ নির্বাচিত হয়েছে। আর জামানত বাজেয়াপ্ত হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলার মো. আইয়ুব হোসেনের।

চুয়াডাঙ্গার তাপমাত্রা আবার নামল ১০ ডিগ্রির নিচে
চুয়াডাঙ্গায় তাপমাত্রা আবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও বদলগাছীতে
চুয়াডাঙ্গা ও নওগাঁর বদলগাছীতে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । সকাল ৯টায় চুয়াডাঙ্গায় এই তাপমাত্রা ছিল। এটি এই মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। আর সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা প্র

মাথাভাঙ্গা নদী থেকে লাশ উদ্ধার, কোমরে বাঁধা ছিল ১০ কেজি সোনা
চুয়াডাঙ্গার দামুড়হুদার মাথাভাঙ্গা নদী থেকে মিরাজ আলি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর কোমরে বাঁধা ছিল ১০ কেজি স্বর্ণ।

কাভার্ড ভ্যানের ধাক্কায় ছেলে নিহত, আহত বাবা
চুয়াডাঙ্গার জীবননগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মানিক হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুধপাথিলা কৃষি ফার্মের নারকেল বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত মানিকের বাবা বাবলুর রহমান (৪০) আহত হয়েছেন।

টানা বৃষ্টিতে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি
চুয়াডাঙ্গায় টানা দুই দিনের বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা।
