
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সকল লেখা

গৌরীপুরে ধানের শীষ ও ঘোড়ায় সরগরম, অন্যরা নীরবে
শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন। এর আগে ১ নম্বর মইলাকান্দা ইউনিয়ন পরিষদ ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর রয়েছে নিজস্ব ভোটব্যাংক। নেতা-কর্মীদের চাঙা রাখতে নিয়মিত মিটিং, মিছিল ও সমাবেশ করছেন তিনি।

ম্যাঙ্গো জুস কারখানায় পাওয়া গেল না কোনো আম
টিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা

সংঘর্ষের খবর পেয়ে ৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করল সেনাবাহিনী
ময়মনসিংহের গৌরীপুর শ্যামগঞ্জ বাজার থেকে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শ্যামগঞ্জ বাজারে বাবুল ব্রাদার্স অ্যান্ড স্টোরে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

গৌরীপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে তরুণ আটক
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।

নিহত শিক্ষার্থী বিপ্লবের বাবা বিনা মূল্যে চিকিৎসা পাবেন
বাবুল মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর চিকিৎসার দায়িত্ব গৌরীপুর হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে।

প্রেম করে বিয়ে, বনিবনা না হওয়ায় বিচ্ছেদ, ২ পরিবারের দ্বন্দ্ব বাড়ছেই
তবে আল মামুন রাজিবের সাবেক শ্বশুর সিদ্দিক খাঁ বলেন, ‘দীর্ঘদিন প্রেম করে আমার মেয়েকে বিয়ে করেছিল রাজিব। সে আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। ডিভোর্সের পর মেয়ের নামে ৮০ শতক জমি লিখে দেওয়ার কথা থাকলেও আজও তা দেয়নি। আমরা তার জমি দখল করিনি। আমাদের জমির ওপর দিয়ে যেতে নিষে

গৌরীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, তরুণী নিহত
ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে অচিন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুরে দোকানের সিলিং কেটে ১৮০ মোবাইল চুরি
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে দেশ মোবাইল নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে দোকানের সিলিং কেটে দোকানে প্রবেশ করে ১৮০টি বাটন মোবাইল নিয়ে যায় চোর।

দাদিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে অন্তঃসত্ত্বা নাতনি আটক
ময়মনসিংহের গৌরীপুরে ৮৮ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাবল দিয়ে গলায় আঘাত করে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ৮ মাসের অন্তঃসত্ত্বা নাতনিকে আটক করেছে পুলিশ...

৩ বছর আইনি লড়াইয়ের পর জয় পেলেন কাউন্সিলর আলী আহাম্মদ
ভোটের তিন বছর পর আদালতের মাধ্যমে জয় পেলেন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম আলী আহাম্মদ। আজ শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দিতে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান।

সমবায় সমিতিতে জমা ৮০ লাখ টাকা, ফেরত পেতে শতাধিক সদস্যের আত্মহত্যার হুমকি
‘আমার টাকা আমাকে দেন, নইলে ভবনের ছাদ থেকে লাফ দিব’—এমন হুমকি দিয়ে জমাকৃত টাকা ফেরত পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে কিংশুক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। এরপর সমিতিটির শতাধিক সদস্য একই কায়দায় হুমকি দেওয়া শুরু করেছেন।

চাকরিপ্রত্যাশীকে জিম্মি করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের গৌরীপুরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তিকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে শাহজাহান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামের এক ভু

ইজারা দেওয়া বিল খননে পাউবো, ইউএনওর নির্দেশে কাজ বন্ধ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সিধলং বিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পের অধীন খনন শুরু করলে প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরে ইউএনওর নির্দেশে খনন বন্ধ করে পাউবো। বিলের অবস্থান ও মালিকানার বিষয়ে ভুল তথ্যের কারণে এমন জটিলতা তৈরি হয়েছে বলে দাবি করছে নেত্রকোনা পাউবো।

‘বাবার কোলে ছটফট করতে করতেই মারা গেল পরশ’
বাবার কোলে নিশ্চিন্তে বসে ছিল শিশুটি। বাসের কাচের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাবাকে বারবার প্রশ্ন করছিল, ‘এটা কী, ওটা কী।’ তার কৌতূহলী চোখ নতুন কিছু দেখার জন্য সারাক্ষণ পড়ে ছিল বাইরে। কিন্তু কে জানত, সামনেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু।

গৌরীপুর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের বাসভবন আগুনে পুড়ে গেছে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেঠে তা জানা যায়নি।

গৌরীপুরে উদ্বোধনের বছর না পেরোতেই স্কুল ভবনে ফাটল
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চবিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধনের এক বছর না পেরোতেই দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গায় খসে পড়ছে পলেস্তারা। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রতারণার মাধ্যমে কর্তৃপক্ষকে ভবন বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
