
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
সকল লেখা

নিজেই অপহরণের নাটক সাজান টঙ্গীর সেই ইমাম: পুলিশ
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) টঙ্গী থানায় করা অপহরণের মামলার তদন্তকালে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন। আজ মঙ্গলবার

টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৪ কর্মী দগ্ধ
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক পদার্থের (কেমিক্যাল) গুদাম আগুন লেগে পুড়ে গেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও দুটিসহ মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন...

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
গাজীপুরের টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে এবং বকেয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালের এই ঘটনায় এ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরে বেক্সিমকোসহ ৬ কারখানায় শ্রমিক বিক্ষোভ
বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক স্থানে বিক্ষোভ করেছেন গাজীপুরের ছয়টি কারখানার শ্রমিকেরা। এ সময় মহাসড়ক দুটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টা থেকে এসব কারখানায় বিক্ষোভ শুরু হয়।

ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে
টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা যোবায়ের।

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ১২ পোশাক কারখানা বন্ধ
‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছে। এ পর্যন্ত ১২টি পোশাক কারখানা থেকে বন্ধ রাখার চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে চাইলে কারখানা ফের চালু করা হবে।’

টঙ্গীতে ঘরোয়া বৈঠক থেকে বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী আটক
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকারের বাসায় অভিযান চালিয়ে অর্ধশত নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করার পর তাঁদের টঙ্গী পূর্ব থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব্যারাক থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানার ষষ্ঠ তলার পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও যানজট কম
ঈদের বাকি আর মাত্র তিন দিন। এরই মধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে, মহাসড়কের কোথাও কোথাও খানাখন্দ ও সরু লেনের কারণে যানবাহনের গতি ধীর হলেও আজ সোমবার তেমন যানজট চোখে পড়েনি।

আমার কারণে পরাজয় মনে করেন না প্রধানমন্ত্রী: আজমত উল্লা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজয় তাঁর কারণে হয়েছে—প্রধানমন্ত্রী এমনটি মনে করেন না বলে জানিয়েছেন আজমত উল্লা খান। তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল পাওয়ার পর গত ২৮ মে প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন। আমার কথা শুনেছেন। তিনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। আমার কারণে আমি নির্বাচনে হেরেছি,

পরাজয় আমার কারণে, প্রধানমন্ত্রী তা মনে করেন না: আজমত উল্লা
মানুষ নির্বাচনে পরাজিত হলে মুখ লুকায়। আমি পরাজিত হয়েও নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি, কথা বলছি। নেতা-কর্মী ও সাধারণ মানুষ আমাকে ভালবাসে, তারা আমাকে ভোট দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কথাগুলো বলছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ মনোনীত নৌ

গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যাঁরা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে তিনি মেয়র নির্বাচিত হন। সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ড এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনও গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা চান জায়েদা, দুর্নীতিমুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি আজমতের
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। গণসংযোগ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ভোটে নিরাপত্তা ও সমান সুযোগ চেয়েছেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উ

স্ত্রীর তালাকের নোটিশ নিয়ে জানতে সাংবাদিকদের ‘বাসায়’ ডাকলেন জাহাঙ্গীর
স্ত্রীর তালাকের নোটিশের বিষয়ে জানতে নিজের বাসায় যেতে বললেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার পারিবারিক বিষয়। এ বিষয়ে জানতে হলে আমার কক্ষে বসে আমার কথা শুনতে হবে।’

পার্টির সমর্থক হিসেবে থাকতে চাই: জাহাঙ্গীর আলম
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল সরাসরি নৌকার ভোট না করে বিদ্রোহী আনারস প্রতীককে সমর্থন দিয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি পরবর্তী সময়ে সভাপতি হয়েছেন, সিনিয়র মন্ত্রী হয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য অগ্নিপরীক্ষা: মায়া
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা।’
