
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
আজ দুপুরে পাকেরহাট থেকে বোর্ডেরহাট হয়ে কায়েমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি। পথিমধ্যে কায়েমপুর শাহপাড়া এলাকায় পৌঁছালে শিশু আবিদ ট্রাক্টরের নিচে পিষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানসামায় দুই সারের গুদামে অভিযান, ৬৫৭ বস্তা জব্দ ও লাখ টাকা অর্থদণ্ড
দিনাজপুরের খানসামায় সার মজুত ও অনিয়মের অভিযোগে দুই ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে সারগুলো জব্দ ও অভিযুক্তদের অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে একটি গুদাম সিলগালা করা হয়েছে।

দিনাজপুরে ডিলারের গুদাম থেকে ৯২০ বস্তা সার জব্দ
দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে এক বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৯২০ বস্তা সার জব্দ করা হয়েছে।

মাদক বিক্রির অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুরে ডলার প্রতারক গ্রেপ্তার
দিনাজপুরে কুখ্যাত ডলার প্রতারক রশিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খানসামায় ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জন আটক
দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

অটোপাস আর ফিরে আসবে না—দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান
জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, ‘অটোপাস আর ফিরে আসবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। নিজেদের ভবিষ্যৎ গড়তে এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে।’

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর সংঘর্ষে চালক নিহত, আহত ৪
দিনাজপুরের খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রসুল করিম বাবু (৪২) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আট যাত্রীর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, ‘সংস্কৃতি হলো একটি জাতির পরিচয় বহনকারী শক্ত ভিত্তি। খানসামার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এই অস্থায়ী ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় শিল্পীরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন
সাবেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রদল কর্মীর মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস আলম (২৪) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার আক্তারুলকে (৪৫) আটক করেছে থানা-পুলিশ। ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়।

বিএনপি নেতাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খানসামায় দলীয় নেতার মৃত্যুতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে
দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের (৭২) মৃত্যুকে ঘিরে উপজেলা বিএনপির দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট এলাকায় নিজ বাড়িতে মারা যান বিএনপি নেতা শরীফ উদ্দিন।

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এই অভিযোগে ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
