
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সকল লেখা

খানসামায় গ্রীষ্মকালীন শিম চাষে সাফল্য
দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্যের মুখ দেখেছেন সিট আলোকডিহি গ্রামের কৃষক ময়েজ উদ্দিন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে লাভের সম্ভাবনা তৈরি করেছেন তিনি।

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীর বালুমহাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩৫)

সরকারি স্থাপনা দখল করে গোডাউন
দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় সরকারি অর্থে নির্মিত যাত্রীছাউনি ও টহল পুলিশের বিশ্রামঘর (পুলিশ ফাঁড়ি) দখল করে গোডাউন হিসেবে ব্যবহার করছেন স্থানীয় প্রভাবশালীরা। আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, টহল পুলিশ,

নৌকা পেলেন সেই মাঝিয়ালির চরবাসীরা
দিনাজপুরের খানসামা উপজেলার একমাত্র চর মাঝিয়ালির বাসিন্দারা চলাচলের জন্য অবশেষে একটি নৌকা পেয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চরবাসীদের হাতে নৌকা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫
উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ও ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে আব্দুল জলিল শাহ একটি বিজ্ঞপ্তিতে তিনটি স্থানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের জন্য সভার আয়োজনের ঘোষণা দেন।

খানসামায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ চাচার বিরুদ্ধে
দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

রেলক্রসিংয়ে মৃত্যুরোধে খানসামায় স্কুলশিক্ষার্থীদের ‘সুরক্ষা প্রজেক্ট’
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। নিকটাত্মীয় ও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এই মৃত্যুরোধে অটোমেটিক রেলক্রসিং ‘সুরক্ষা প্রজেক্ট’-এর নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে দিনাজপুরের খানসামা নলবাড়ী উচ্চবিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা।

অস্ত্রোপচার ছাড়াই জন্ম নিল ৫ কেজি ওজনের শিশু
ডা. শফিকুল ইসলাম বলেন, ‘সাধারণত ৪ কেজি বা ৮ পাউন্ডের বেশি ওজনের বাচ্চাদের বলা হয় ফিটাল ম্যাক্রোসোমিয়া। শিশুর মা-বাবা ডায়াবেটিক আক্রান্ত অথবা মা-বাবার বেশি ওজন হলে শিশুর এমন ওজন হতে পারে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ওই নবজাতকের মা-বাবার এমন কোনো রেকর্ড ছিল না। নরমাল ডেলিভারিতে এমন সন্তান...

উত্তরের দুই বিভাগের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আশ্বাস উপদেষ্টা আসিফের
উত্তরাঞ্চলের উন্নয়নে বৈষম্য দূর করার অঙ্গীকার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে আয়োজিত গণসংবর্ধনা...

খানসামায় আহত বাজপাখি উদ্ধার করে অবমুক্ত
দিনাজপুরের খানসামায় আহত অবস্থায় এক বাজপাখিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে আহত ওই বাজপাখিকে প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তারা।

খানসামায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ সদস্যরা। নিহতের বাবার পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শশুরবাড়ির লোকজন আত্মহত্যায় মৃত্যুর কথা বলছেন। তবে নিহতের শয়নকক্ষে একটি চিঠি পাওয়া গেছে সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী

‘মিড ডে মিল’ ব্যবস্থা করা সেই বিদ্যালয়কে প্রশাসনের সহায়তা
সপ্তাহে ৫ দিন ‘মিড ডে মিল’ ব্যবস্থা করা দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের জমি দখল করে বসতঘর তৈরি, প্রধান শিক্ষক বরখাস্ত
দিনাজপুরের খানসামায় বিদ্যালয়ের জমি দখল করে বসতঘর তৈরির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শতীশ চন্দ্র রায়কে তিরস্কার ও বরখাস্ত করা হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত ২৭ আগস্ট লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্

খাদ্যবান্ধব কর্মসূচির চাল না পেয়ে ফিরে গেলেন ১৮৬ কার্ডধারী
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাসুদ রানা বলেন, অনলাইনে সমস্যার কারণে কিছু কার্ডধারী চলতি মাসে চাল পাননি। খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে দ্রুত যেন এই সমস্যা সমাধান হয়।

বিদ্যালয় যাওয়ার পথে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে শিমুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১০ লাখ টাকা কাবিনে শ্বশুরবাড়িতে দ্বিতীয়বার বিয়ে, বাড়ি ফিরে যুবকের আত্মহত্যা
শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
