
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
সকল লেখা

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ আঞ্জুমানে হস্তান্তর
পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি রেলওয়ের চেকিং ট্রলি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর স্টেশনের অদূরে অজ্ঞাতপরিচয় ওই যুবক ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, কমনরুম ও ল্যাবে ক্লাস
চার বছর ১০ মাস পার হলেও শেষ হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর মুনসুর আলী একাডেমির নির্মাণাধীন ভবনের কাজ। ফলে কক্ষসংকটে পড়েছে শিক্ষার্থীরা। ক্লাস করতে হচ্ছে সায়েন্স ল্যাব, কমনরুম আর কম্পিউটার ল্যাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুত রি-টেন্ডার করে কাজ শুরু করা হবে।

কোটচাঁদপুরে আমন ধানের খেতে মাজরার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাজরা পোকায় আক্রান্ত হয়েছে আমন ধানের খেত। ওষুধ দিলেও নিয়ন্ত্রণে আসছে না পোকা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় চাষিরা। পোকা নিয়ন্ত্রণে কৃষি অফিস কাজ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

নোটিশের ১১ দিন পরও অপসারণ হয়নি কোটচাঁদপুরের অবৈধ স্থাপনা
নোটিশ পাওয়ার ১১ দিন পার হলেও এখনো অপসারণ করা হয়নি কোটচাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা। অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান।

কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত, আহত ১
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ম্যাজিস্ট্রেট আসার খবরে বউ রেখে পালালেন বর
ঝিনাইদহের কোটচাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসার খবরে নতুন বউ রেখে পালালেন বর। আজ বুধবার দুপুরে উপজেলার কুল্যাগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটচাঁদপুরে প্রশাসনের অভিযানে বিয়ে বাড়ি থেকে পালালেন বর, বাল্য বিবাহ পণ্ড
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রশাসন অভিযানে বাল্য বিবাহ পণ্ড হয়েছে। বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বরযাত্রীরা। আজ সোমবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) জান্নাতুল মাওয়া এ অভিযান চালান।

কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে সাংবাদিকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে নাশকতার অভিযোগে সাংবাদিকসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার করা এ মামলায় গত তিন দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কোটচাঁদপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১১
কোটচাঁদপুরে বিলের জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিদ্যাধরপুর ভাটামতলা এলাকায় বলুহর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও একই গ্রামের অমেদুল ইসলাম পেরেক আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহে রেলস্টেশনের কাছে পড়ে ছিল যুবকের দ্বিখণ্ডিত মরদেহ
কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের অদূরের বিলের মাঠ নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ।

দরজা ভেঙে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক এনজিও কর্মকর্তার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে লাশটি উদ্ধার করে

দুই বছরের সাজার ভয়ে ১৫ বছর পলাতক দিন মণ্ডল, অবশেষে ধরা
দুই বছরের সাজা থেকে বাঁচতে ১৫ বছর পালিয়ে ছিলেন দিন মণ্ডল (২৫)। তবে পালিয়েও শেষ রক্ষা পেলেন না। আজ রোববার ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।

সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে গ্যাস, আগুন লেগে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ফারজানা খাতুন (২০) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সোয়াদি গ্রামে দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।

কোটচাঁদপুরে তদন্ত করে পুলিশ ফিরে যেতেই নারীকে আবার মারধর
ঝিনাইদহের কোটচাঁদপুরে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন এক নারী। তবে পুলিশ অভিযোগের তদন্ত করে থানায় ফেরার আগেই ওই নারীকে আবারও পিটিয়ে আহত করেছেন অভিযুক্তরা। গত ২৮ মার্চ বিকেলে কোটচাঁদপুরের হাড়ভাঙ্গা বিদ্যাধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি করতে এসে পালালেন গুরু, দুই শিষ্য ধরা
চুরি করতে এসে মানুষের ধাওয়া খেয়ে গুরু পালাতে পারলেও ধরা পড়েছেন দুই শিষ্য। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। ওই দুই ব্যক্তি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আব্দুল হাক

২ যুবককে আটকের পর গণধোলাই, গ্রামবাসীর দাবি চোর চক্রের সদস্য
ঝিনাইদহের কোটচাঁদপুরে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় দুই যুবককে আটক করা হয়েছে। তাঁরা চোর চক্রের সদস্য বলে জানান স্থানীয়রা। বর্তমানে তাঁরা ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন।
