
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সকল লেখা

মার্কিন পাল্টা শুল্কের চাপের মুখে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে তা দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন, চাইবেন ১০০ কোটি ডলার ঋণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার রাতে জাপান রওনা হবেন। এই সফরে দেশটির কাছে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার চাইবে সরকার। এর বাইরে বিভিন্ন খাতে মোট সাতটি সমঝোতা স্মারক সই হবে।

যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এ বছরের স্বাধীনতা দিবস উদ্যাপন অনুষ্ঠিত হচ্ছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার দেশকে এমন একটি নির্বাচনের জন্য প্রস্তুত করছে, যার মাধ্যমে দেশটির জনগণ নিজেদের ভবিষ্যতের পথ নির্ধারণ করবে

ইউনূস-সির আলোচনায় উঠতে পারে তিস্তার পানি
বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনায় আসতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বৈঠকটি আগামী শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

দুই দেশের সম্পর্কের মাইলফলক হবে প্রধান উপদেষ্টার সফর: চীনা রাষ্ট্রদূত
চীনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ধর্মীয় সম্প্রীতি দেখতে মার্কিনদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে সত্যিকারের তথ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দেশটির সিনেটর গ্যারি পিটারসের...

সৌদি রাষ্ট্রদূতকে দেওয়া হলো কূটনৈতিক উৎকর্ষ পদক
কূটনৈতিক সেবার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানকে পদক দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স

ক্রোয়েশিয়ার শ্রমবাজার হারাতে যাচ্ছে বাংলাদেশ
ক্রোয়েশিয়া বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেওয়া বন্ধ করে দিতে পারে। রিক্রুটিং এজেন্সি ও দেশটির কর্মী-ভিসা পাওয়া কিছু বাংলাদেশির অপতৎপরতার জন্য এমন আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে এ আশঙ্কার কথা জানা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, সীমান্তে বেড়া নির্মাণে সহযোগিতা চাইল ভারত
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা আজ রোববার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন

বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র
পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস যাবৎ শূন্য রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কারণে নিয়মিত রাষ্ট্রদূত নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে...

ভারতে থেকে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ায় নাখোশ বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার বেশ অসন্তুষ্ট। এই অসন্তুষ্টির বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রি

লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ জন
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন ১৮৩ জন বাংলাদেশি নাগরিক। স্কাই ভিশন এয়ারলাইনসের বিমানে করে তাদের দেশে পাঠানো হয়। এ নিয়ে দেশটি থেকে ফিরলেন মোট ৫২১ জন...

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে রাজনৈতিক সহায়তা দেবে ইইউ
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোয় রাজনৈতিক ও কারিগরি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম ইউরোপের ২৭ দেশের সংস্থাটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানায়

লেবাননে ইসলায়েলি হামলায় বাংলাদেশি নিহত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়...
