
কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
সকল লেখা

বাংলাদেশিদের জন্য খুব শিগগির পর্যটক ভিসা চালু করছে না ভারত
বাংলাদেশি পর্যটকদের জন্য খুব শিগগির ভারতীয় ভিসা চালু হচ্ছে না। তবে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনের ভিসা দেওয়া হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এতথ্য জানান।

ওয়াশিংটনে বৈঠক: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
ওয়েন্ডি শেরম্যান নিজে টুইট করে এবং তাঁর দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ঢাকা-দিল্লি সাইবার নিরাপত্তা সমঝোতা নবায়ন
সাইবার নিরাপত্তা সুরক্ষিত করতে ও তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি বিদ্যমান সমঝোতা নবায়ন করেছে বাংলাদেশ ও ভারত। ২৬ এপ্রিল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ..

ইউক্রেনে বন্দী ৫ বাংলাদেশির তথ্য যাচাই করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
আটকে থাকা পাঁচ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা (জাহাজে রকেট হামলা) হওয়ার পরপরই আমরা আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি।’

মানবাধিকার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব
মানবাধিকার ও আইনের শাসনের ক্ষেত্রে আরও উন্নয়নের সম্ভাবনা সব সময়েই রয়েছে। প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণসহ কোর্স সংশোধনের সুযোগ রয়েছে। আর এগুলোকে ক্রমাগত করতে হবে।

ডিজিটাল বাংলাদেশই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের আধুনিক সংস্করণ: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন ডিজিটাল অর্থনীতি। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সঙ্গে তাল মিলিয়ে প্রতিবেশী দেশগুলো থেকে সামাজিক বিভিন্ন সূচকে অনেক অগ্রসর। গত দশ বছরে দেশ অনেক অগ্রসর হয়েছে।

যুদ্ধাপরাধের রায় নিয়ে ভুল ব্যাখ্যা হয়েছে
কয়েকটি চক্র বিভিন্ন স্বার্থে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ভালো সম্পর্ক দেখতে চায় না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের রায় নিয়ে সে সময়ে দুই দেশের সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কিছু চক্র বাংলাদেশ ও তুরস্কের ভালো সম্পর্ক দেখতে চায় না: তুরস্কের রাষ্ট্রদূত
কিছু চক্র রয়েছে বিভিন্ন স্বার্থে তারা বাংলাদেশ ও তুরস্কের ভালো সম্পর্ক দেখতে চায় না বলে মন্তব্য করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। তিনি জানান যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের রায় নিয়ে সে সময়ে দুই দেশের সম্পর্কে ভুল ব্যাখ্যা করা হয়েছে।

তথ্যবিভ্রাটের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডির কর্মশালা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ডিপ্লোম্যাটিক কোরেসপন্ড্যান্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর জন্য একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিল রিপোর্টিংয়ের ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন এবং তথ্যবিভ্রাটের ক্ষেত্রে সতর্কতা।

‘বাংলাদেশকে জিএসপি নির্ভরতা থেকে সরতে হবে’
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় আরও বিনিয়োগ লাগবে। বিশেষ করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ দ্বিগুণ করতে হবে। আর এ বিনিয়োগ করতে হবে সুনির্দিষ্ট খাতগুলোকে চিহ্নিত করে। অভ্যন্তরীণ ভাবে এ বিনিয়োগ সম্পূর্ণ সম্ভব নয়। ফলে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।

ভারত থেকে এল আরও ৪০টি অ্যাম্বুলেন্স
বাংলাদেশকে আরও ৪০টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার পথে আরও ১৭ লাখ সিনোফার্মের টিকা
বেইজিং সময় সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে সিনোফার্মের ১৭ লাখ টিকা রওনা হয়েছে। রোলেক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দেওয়া হচ্ছে। এমিরেটসের উড়োজাহাজে দোহা হয়ে টিকা ঢাকায় পৌঁছাবে। কোভেক্সের আওতায় চীন এখন পর্যন্ত বাংলাদেশকে ৩৪ লাখ সিনেমাসের টিকা দিল

তৈরি পোশাক আমদানিতে সৌদিকে অনুরোধ বাংলাদেশের
বাংলাদেশ থেকে তৈরি পোশাক, কারুপণ্য ও চামড়াজাত পণ্য সৌদি আরবে আমদানি করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

জিএসপি সুবিধা রাখতে চায় না ইইউ
বাংলাদেশের জিএসপি সুবিধা ২০২৪ সালের পর আর রাখতে চায় না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ব্রাসেলসের কাছ থেকে জিএসপি প্লাস পাওয়ার চেষ্টা করছে ঢাকা। আর দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নয়ন অংশীদারত্বের থেকে কৌশলগত পর্যায়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে বিভিন্ন জেলে বন্দী ২৪৫ বাংলাদেশি
সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীরা বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিতে যান। রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এই নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে রাখার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন

৩০ লাখ ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে
