ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অনুদান দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য। এতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। কারণ এসব এলাকায় সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ভয়াবহরকম বেড়ে যাওয়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর ও গ্যাস অ্যানালাইজার দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ পিপিই চিকিৎসাকেন্দ্র, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, প্রথম সাড়া দানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে।

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ রায় দেন। এর ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়‘ শব্দ লিখিতরূপে ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পড়া ও লেখার প্রথাগত অনুশীলনে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার চারটি মৌলিক দক্ষতার ওপর সমান জোর দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে