
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

১২ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে এল আবিরের মরদেহ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের মরদেহ ১২ দিন পর তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় পৌঁছেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে আবিরের মরদেহ বাড়িতে পৌঁছালে তীব্র শীত উপেক্ষা করে সেখানে শত শত মানুষের ভিড় জমে।

ধান মাড়াই মেশিনের তারে জড়িয়ে প্রাণ গেল বৃদ্ধার
সাতক্ষীরার কলারোয়ায় ধান মাড়াই মেশিনের তারে জড়িয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম চারুবালা (৭০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের স্ত্রী। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে যুগীখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়

কলারোয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, অভিযোগের তির ঘরজামাইয়ের দিকে
সাতক্ষীরার কলারোয়া শ্বশুরবাড়িতে স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন...

নজর কাড়ছে চিনিগুঁড়া ধানের তৈরি প্রতিমা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর কয়েক দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে পূজার প্রস্তুতির তোড়জোড়। অনেক স্থানে ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি পূজামণ্ডপ এরই মধ্যে নজর কাড়তে শুরু করেছে দর্শনার্থীদে

দুই মাস আগে চাকরিতে যোগদান, ঝুলন্ত লাশ উদ্ধার উপ–সহকারী কৃষি কর্মকর্তার
দুই মাস আগে চাকরির প্রথম পোস্টিংয়ে সাতক্ষীরার কলারোয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন সুকান্ত বিশ্বাস (২৫)। শনিবার (১৯ আগস্ট) তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু, ১ যুগ পর ফিরছেন প্রবাসী স্বামী
সাতক্ষীরা কলারোয়ায় সোনিয়া নামের এক নারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবরে প্রায় এক যুগ পর দেশে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী স্বামী হাসানুর দফাদার। প্রবাসে উপার্জিত টাকায় এখানে পাকা ঘর করেছিলেন, কিন্তু একসঙ্গে পরিবার-পরিজন নিয়ে থাকা হলো না তাদের...

গ্রাম পুলিশ নিয়োগে ইউপি চেয়ারম্যানের ‘ঘুষ-বাণিজ্যের’ অডিও ফাঁস
গ্রাম পুলিশ (চৌকিদার) নিয়োগের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নামে ঘুষ দাবি করা একটি অডিও ফাঁস হয়েছে। ওই অডিওটি সাতক্ষীরা কলারোয়া উপজেলার ১ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বলে জানা গেছে...

সাতক্ষীরায় সুজ্যোতি হত্যা মামলায় প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলোরিয়ার সুজ্যোতি হত্যা মামলায় প্রেমিক আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ এজলাসে এ রায় ঘোষণা করেন সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি। বিষয়টি নিশ্চিত করেছেন জজ

চাল প্লাস্টিকের বস্তায় রেখে বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কলারোয়ায় দোকানে প্লাস্টিকের বস্তায় চাল মজুত ও বিক্রি করার অপরাধে আব্দুল আহাদ নামের এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পৌর সদরের কয়লা রোডের পালপাড়া মোড় এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে।

সাড়ে চার লাখ টাকার ইয়াবাসহ চট্টগ্রামের যুবক কলারোয়ায় গ্রেপ্তার
সাতক্ষীরার কলারোয়ায় সাড়ে চার লাখ টাকার ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সকালে বিয়ে বিকেলে গলায় ফাঁস দিয়ে মেয়ের আত্মহত্যা
পরিবারের মতামতে সকাল ১১টার দিকে সাতক্ষীরার কোর্টে বিয়ে হয় ঊষা খাতুন (১৯) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর। অদৃশ্য কারণে বাড়িতে ফিরে বিকেল সাড়ে চারটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন কথা জানিয়েছে মেয়ের নানী আনেরা বেগম।

স্ত্রী সঙ্গে না যাওয়ায় সম্বন্ধির বাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩
স্ত্রী তাঁর ভাইয়ের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে না ফেরায়, বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে তাদের আগুন দিয়েছেন এক যুবক। সেই আগুনে দগ্ধ হয়েছেন স্ত্রীর বড় ভাই-ভাবি ও তাঁদের ৫ বছর বয়সী মেয়ে। অগ্নিদগ্ধরা বর্তমানে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে...

পরীক্ষা চলাকালীন মোবাইলে কথা বলার অভিযোগে হল সুপারকে অব্যাহতি
এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে ওই কেন্দ্রের হল সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি চলমান এসএসসি পরীক্ষার আর কোনো দায়িত্বে থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইউএনও...

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত একজনকে সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার
নিজের ঘরের খাটের নিচে বিশেষভাবে তৈরি সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন হোসেন। তিনি সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শুক্রবার সাতক্ষীরা র্যাব-৬-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কলারোয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ল এক বিঘা জমির ধান
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য এক বিঘা জমির কাটা ধান মাঠে একত্রিত করে রেখেছিলেন কৃষক ইসরাইল হোসেন। কিন্তু রাতের আঁধারে তাঁর সেই ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ৬ নম্বর ওয়ার্ডের দাকোপের বিলে এ ঘটনা ঘটে।

কলারোয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের এক বিঘা জমির ধান
সাতক্ষীরার কলারোয়ায় ইসরাইল হোসেন নামের এক কৃষকের এক বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের দাকোপের বিলে এ ঘটনা ঘটে। ইসরাইল হোসেনের বাড়ি ব্রজবাকসা গ্রামে।
