
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সকল লেখা

বিজু উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শোভাযাত্রা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বিজু উৎসব উদ্যাপন করেছেন। ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কারণে এবার বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবটি উদ্যাপন করতে পারেননি তাঁরা। এ কারণে ক্যাম্পাসেই ছোট পরিসরে উদ্যাপন করেন তাঁরা।

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর পর প্রাচীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দীর্ঘ ১৫ বছর পর সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুদীপ এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

‘ম্যাকবেথ’ মঞ্চস্থ হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হলো উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ‘ম্যাকবেথ’। গত রোববার রাত ৮টায় নাটকটির প্রদর্শনী শুরু হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস কাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হবে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘স্বপ্নরমণীগণ’ মঞ্চস্থ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যাচার্য সেলিম আল দীনের রচিত নাটক ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চায়িত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও হলে এই আয়োজন করা হয়।

জাককানইবিতে বললেন পিএসসি চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আমরা যে বিশ্ববিদ্যালয়েই পড়ি না কেন, সেটি আমাদের নিজেদের কাছে সেরা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষকেরা সেরা শিক্ষক। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব, সবকিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠানকে তুলে ধরা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ ঠিক রাখা। এ

শিক্ষার্থীদের মার্শাল আর্ট শেখালেন নায়ক রুবেল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ঘুরে গেলেন চিত্রনায়ক রুবেল। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছেন।

হাল্ট প্রাইজের ক্যাম্পাস নিবন্ধন কার্যক্রম শুরু
‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ নিবন্ধন শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হাল্ট প্রাইজ অর্গানাইজেশন। বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো শুরু হওয়া এই আয়োজনের নিবন্ধন চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। সংগঠনের ফেসবুক পেজে এর নিবন্ধন লিংক দেওয়া হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী জাককানইবি
জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বের বিতর্কে জয়লাভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। এই বিজয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বিজয়ী দল, মডারেটর এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।

তদন্তের আগেই সেই ৫ শিক্ষকের যোগদান
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পদত্যাগ করা দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজুম মনিরা এবং চারজন হাউস টিউটর পুনরায় যোগদান করেছেন। গত সোমবার তাঁরা তাঁদের দায়িত্বভার গ্রহণ করেন।

দুই বছরে হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বলেছেন, ‘আগামী ৪ বছর বিশ্ববিদ্যালয় পরিচালনায় অ্যাকাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হবে।

জীবনের নিরাপত্তা চাইলেন পদত্যাগ করা সেই প্রভোস্ট
ছাত্রলীগ নেতার ‘হুমকির’ পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলন-চাঁপা হলের পদত্যাগকারী প্রভোস্ট সিরাজাম মনিরা। এ জন্য নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বারবার আবেদন করেছেন তিনি। গত শুক্রবার তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে চলছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব।

‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ’
নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উইমেন পিস ক্যাফের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে উইমেন পিস ক্যাফে।

অনুশীলন মাঠে ভবন বিক্ষোভ শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয়ের অনুশীলন মাঠ, পরিবেশ, সংস্কৃতি ও সৌন্দর্য রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে জয়বাংলা ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
