
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ঘুরে গেলেন চিত্রনায়ক রুবেল। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়েছেন।
দিনভর প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুবেল। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতিতে শরীরচর্চা ও মার্শাল আর্টের উপযোগিতা নিয়ে আলোচনা করেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ায় রুবেলকে ধন্যবাদ জানান উপাচার্য। এ ছাড়া ভবিষ্যতে রুবেলকে নানা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করা হবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় স্টুডিও থিয়েটার হলে আয়োজিত মার্শাল আর্ট কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত হন চিত্রনায়ক রুবেল। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫