
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বিজু উৎসব উদ্যাপন করেছেন। ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কারণে এবার বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবটি উদ্যাপন করতে পারেননি তাঁরা। এ কারণে ক্যাম্পাসেই ছোট পরিসরে উদ্যাপন করেন তাঁরা।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কলাভবনের সামনে ক্যাম্পাসের কেন্দ্রীয় পুকুরে ফুল উৎসর্গ করার মাধ্যমে এটি সমাপ্ত হয়। চৈত্র মাসের শেষ দিনে চাকমারা বিজু উৎসব উদ্যাপন করেন। এর আগে ফুল বিজু উদ্যাপন করা হয়। এই উৎসব ত্রিপুরাদের কাছে বৈসু, চাকমাদের বিযু, মারমাদের সাংগ্রাই, ম্রোদের চাংক্রাণ এবং তঞ্চঙ্গ্যারা বিজু নামে পরিচিত।
এতে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সেশনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রবীন ত্রিপুরা বলেন, ‘আমরা চেষ্টা করেছি আজকের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে। আমাদেরও ভিন্ন ভিন্ন উৎসব, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং জীবনব্যবস্থা রয়েছে তা জানানো।
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ শ্রাবন্তী চাকমা বলেন, ‘আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে পুকুরে ফুল দিয়ে বিজু উদ্যাপন করেছি। তবে বাড়িতে যে আমেজ থাকে, তার অভাব অনুভব করেছি। প্রাতিষ্ঠানিকভাবে ছুটি দিলে উৎসবটি আমরা সুন্দরভাবে উদ্যাপন করতে পারতাম।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫