Ajker Patrika
Add

ওমর ফারুক, চট্টগ্রাম

ওমর ফারুক, চট্টগ্রাম

সকল লেখা
চট্টগ্রাম ও বরিশাল: পশুর দাম চড়া, জমেনি হাট

চট্টগ্রাম ও বরিশাল: পশুর দাম চড়া, জমেনি হাট

পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র তিন দিন। কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ও বরিশাল নগরে কোরবানির পশু বেচাকেনা জমেনি। বরিশালের হাটগুলোয় গত বছরের তুলনায় এবার পশু কম উঠেছে। দর্শনার্থীদের অনেকে হাট ঘুরে গরু বা ছাগল দেখে দরদাম করেই ফিরে যাচ্ছে।

২৫ মে ২০২৬
ভেঙে পড়ছে চামড়াশিল্প

ভেঙে পড়ছে চামড়াশিল্প

বন্দরের সুবিধা, কাঁচামালের প্রাচুর্য ও রপ্তানির সম্ভাবনা কাজে লাগিয়ে একসময় সমৃদ্ধ ছিল চট্টগ্রামের ট্যানারি-শিল্প। কিন্তু বিনিয়োগ সংকট, আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে পড়া এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় গত তিন দশকে প্রায় পুরো শিল্পই ভেঙে পড়েছে। গড়ে ওঠা ২২ ট্যানারির মধ্যে ২১টি বন্ধ হয়ে গেছে।

২০ মে ২০২৬
জ্বালানি সংকট: চট্টগ্রামে ভয়ানক চাপে শিল্প খাত, বাড়ছে অনিশ্চয়তা

জ্বালানি সংকট: চট্টগ্রামে ভয়ানক চাপে শিল্প খাত, বাড়ছে অনিশ্চয়তা

বিদ্যুৎ, গ্যাস ও ডিজেলের তীব্র সংকটে দেশের প্রধান শিল্পাঞ্চল চট্টগ্রামের শিল্প খাত গভীর চাপের মুখে পড়েছে। ঘন ঘন লোডশেডিং, গ্যাসের নিম্নচাপ, জেনারেটরনির্ভর উৎপাদন এবং পরিবহন ব্যয় বৃদ্ধির ফলে শিল্পকারখানাগুলোর উৎপাদন গড়ে ২৫ শতাংশ কমে গেছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁদের বক্তব্য মতে, একই সময়ে পরিচালন

৩০ এপ্রিল ২০২৬
দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।

০৩ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: খাতুনগঞ্জে আমদানিনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: খাতুনগঞ্জে আমদানিনির্ভর পণ্যের দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

০২ এপ্রিল ২০২৬
এবার স্ক্র্যাপ ও জ্বালানি সংকটে ইস্পাত শিল্প

এবার স্ক্র্যাপ ও জ্বালানি সংকটে ইস্পাত শিল্প

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচা

৩০ মার্চ ২০২৬
চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট ইয়ার্ড: রেলের ইঞ্জিন সংকটে আবার বাড়ছে কনটেইনার জট

চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট ইয়ার্ড: রেলের ইঞ্জিন সংকটে আবার বাড়ছে কনটেইনার জট

রেলের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট রেল ইয়ার্ডগুলোতে আবার বাড়ছে কনটেইনার জট। লোডিং শেষ হওয়া ট্রেনও ছাড়তে না পারায় সরবরাহব্যবস্থায় দেখা দিয়েছে স্থবিরতা। সবচেয়ে বেশি সংকট দেখা গেছে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে...

২৭ মার্চ ২০২৬
হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের নির্মাণসামগ্রীর বাজারে আবারও সঞ্চার হয়েছে গতি। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে নতুন করে গতি এসেছে, পাশাপাশি ব্যক্তিপর্যায়েও বাড়ছে নির্মাণকাজ। ফলে নির্মাণ উপকরণের চাহিদা আগের তুলনায় স্পষ্টভাবেই বেড়েছে...

১১ মার্চ ২০২৬
চট্টগ্রামে এনসিটি ইজারা: সংকট কাটছে না বন্দরের

চট্টগ্রামে এনসিটি ইজারা: সংকট কাটছে না বন্দরের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্রবন্দর কয়েক সপ্তাহ ধরে গভীর সংকটে পড়েছে। আইনি জটিলতা, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনিক পদক্ষেপের ক্ষোভে বন্দরের কার্যক্রম অচল হয়ে...

০৬ ফেব্রুয়ারি ২০২৬
তিন ব্যাংকের টাকা মেরে কানাডায় মঈন উদ্দিন

তিন ব্যাংকের টাকা মেরে কানাডায় মঈন উদ্দিন

নামমাত্র বন্ধকিতে চট্টগ্রামভিত্তিক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এন নিটওয়্যারকে প্রায় ২৪৩ কোটি টাকা ঋণ দিয়ে বিপাকে পড়েছে তিনটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখা। প্রতিষ্ঠানটির কর্ণধার মো. মঈন উদ্দিন আহমেদ দীর্ঘদিনের গ্রাহক হওয়ায় শাখা পর্যায় থেকে ঋণ অনুমোদনের সময় ব্যবসার প্রকৃত ও হালনাগাদ...

৩০ জানুয়ারি ২০২৬
এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...

১৪ জানুয়ারি ২০২৬
প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

দীপু-মালেক জুটির পতনের মূল কারণ আস্থার সংকট ও আর্থিক অসংগতি। দীর্ঘদিন নিজেদের হাতে ব্যবসা পরিচালনার পর দায়িত্ব দিয়েছেন কর্মকর্তাদের হাতে। কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে লেনদেন পরিচালনার সময় অনিয়ম ও অননুমোদিত লেনদেনের অভিযোগ ওঠে, যা পারস্পরিক সন্দেহের জন্ম দেয়।

১০ জানুয়ারি ২০২৬
শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

জেনারেটরসহ অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে চার বছর বন্ধ রয়েছে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) হিসাবে দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৩ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

২৮ ডিসেম্বর ২০২৫
মজুতের লোভে থমকে গেল চার দশকের ব্যবসা

মজুতের লোভে থমকে গেল চার দশকের ব্যবসা

চট্টগ্রামের খাতুনগঞ্জ। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য আড়ত। এখানেই চার দশক ধরে গম, ডাল, চাল, ভোজ্যতেলসহ নানা পণ্যের ব্যবসা করে নিজের অবস্থান শক্ত করেছিলেন আবুল বশর চৌধুরী। পাঁচ বস্তা জিরা, পাঁচ বান্ডেল দারুচিনি এবং এক কার্টন এলাচি দিয়ে শুরু করা তাঁর ব্যবসা পরে বাল্ক আমদানিতে ছড়িয়ে পড়ে।

০৪ ডিসেম্বর ২০২৫
এম এন নিটওয়্যার: ৪০ বছরের প্রতিষ্ঠান ২৪২ কোটির খেলাপি

এম এন নিটওয়্যার: ৪০ বছরের প্রতিষ্ঠান ২৪২ কোটির খেলাপি

চট্টগ্রামভিত্তিক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এন নিটওয়্যারস লিমিটেড। ১৯৮৪ সালে (সীমা গার্মেন্টস) প্রতিষ্ঠার পর থেকে তিন যুগ পোশাক খাতে ভালো ব্যবসা করে প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে প্রতিষ্ঠানটির ৭২ লাখ ১৯ হাজার ৮২৩ ডলারের পোশাক রপ্তানির রেকর্ড রয়েছে। কিন্তু গত তিন বছর (২০২৩ সাল) থেকে তাদের পোশাক...

০৭ অক্টোবর ২০২৫
জাহাজভাঙা শিল্পে সংকট: গ্রিন ইয়ার্ডেই সম্ভাবনার হাতছানি

জাহাজভাঙা শিল্পে সংকট: গ্রিন ইয়ার্ডেই সম্ভাবনার হাতছানি

একসময় বৈশ্বিক ভাঙা জাহাজের ৩০ শতাংশ কাজই হতো চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে। সেখানে দেখা মিলত তীরে ভেড়ানো মহাশক্তিশালী অসংখ্য জাহাজ, যেগুলোর বুকে উঠে শত শত শ্রমিক দিনরাত ইস্পাত টুকরা টুকরা করছেন। টনকে টন লোহার গর্জন, গ্যাস কাটারের ঝলকানি, রডভর্তি ট্রাকের দীর্ঘ সারি—সব মিলিয়ে সাগরের কিনার জুড়ে যেন...

০৫ অক্টোবর ২০২৫