
এস এম নূর মোহাম্মদ, ঢাকা
এস এম নূর মোহাম্মদ, ঢাকা
সকল লেখা

সুপ্রিম কোর্টের উন্নয়নে প্রথমবার বরাদ্দ ১০০ কোটি টাকা, নেই খরচের এখতিয়ার
সুপ্রিম কোর্টের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে সেই অর্থ খরচের এখতিয়ার দেওয়া হয়নি সুপ্রিম কোর্টকে। তাই সব ধরনের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০ টাকা পর্যন্ত প্রধান বিচারপতিকে ক্ষমতা দিতে এবং প্রয়োজনীয় পরিপত্র জারি করতে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মৃত্যুর আগে জবানবন্দিতে যা বলেছিলেন ওসমান হাদি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি গত ২৩ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ

নিষ্পত্তি কম, বেড়েছে ডেথ রেফারেন্স
হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় ১ হাজার ২৬৫টি ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা। এই হিসাব গত মার্চ পর্যন্ত। চলতি বছরের প্রথম তিন মাসে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে ২৬টি ডেথ রেফারেন্স মামলা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: উত্তাপহীন নির্বাচনে ভোট শুরু আজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হতে যাচ্ছে দুই বছর পর। আওয়ামীপন্থীরা অংশ নিতে পারছেন না এবারের নির্বাচনে। বিএনপি, জামায়াত জোট ও এনসিপি-সমর্থক আইনজীবীরা পৃথকভাবে প্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৪১ প্রার্থীর মামলা গ্রহণ হাইকোর্টে
হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে যাঁদের আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ২৫ জন ও জামায়াতে ইসলামীর ১৩ জন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, এলডিপির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন। তবে এর বাইরে আরও কয়েকটি আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে, যা শুনানির অপেক্ষায়...

রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে বিতর্ক: নীতিমালা হয়নি ৫৫ বছরেও, ১১ মাস ঝুলে আছে রুল
রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির সাজা হ্রাস বা মওকুফ করার ক্ষমতা রাখেন। সাংবিধানিকভাবে তিনি এই ক্ষমতা পেয়েছেন। ফৌজদারি কার্যবিধিতেও রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগের বিধান রয়েছে। তবে রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগ নানা সময়ে বিতর্কের জন্ম দিয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা—তারেক-বাবরসহ সব আসামি খালাসের রায় আপিল বিভাগেও
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

জামায়াত-শিবির-মুক্তযুদ্ধবিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলব: ফজলুর রহমান
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন ফজলুর রহমান। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তাঁর সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ চলছে। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ)

ট্রাইব্যুনালে দণ্ডিত ৫২ জনের আপিল নিষ্পত্তির অপেক্ষায়
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা-বিরোধী অপরাধের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও ‘রাজাকার কমান্ডার’ মোবারক হোসেনকে ২০১৪ সালের ২৪ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পৃথক হচ্ছেন দেওয়ানি আর ফৌজদারি মামলার বিচারক
দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার্য বিষয়, এজলাসের ধরন ও সাক্ষীর প্রকৃতি ভিন্ন রকমের। দুই ধরনের আদালতের বিচারকদের পদও পৃথক আইনের মাধ্যমে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। তারপরও অধস্তন আদালতের বিচারকদের একসঙ্গে উভয় ধরনের আদালতে দায়িত্ব পালন করার কারণে মামলাজট সৃষ্টি হয়।

বিকাশ কুমারের বিরুদ্ধে অনুসন্ধান চায় মন্ত্রণালয়
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে তিনি ব্যাখ্যা না দেওয়ায় এই চিঠি দেওয়া হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন: সংশোধনীর কয়েকটি ধারা নিয়ে বিতর্ক
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...

শাহজালাল বিমানবন্দরে জেলা জজদের ভিআইপি সুবিধা চান সুপ্রিম কোর্ট
জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিমানবন্দরে ভিভিআইপি/ ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ চান সুপ্রিম কোর্ট। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্ট গত ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে ২৩ জানুয়ারি...

রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগে অ্যাটর্নি সার্ভিস হচ্ছে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য স্থায়ী আইনজীবী নিয়োগ দিতে পৃথক অ্যাটর্নি সার্ভিস গঠন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে করা সুপারিশে এ বিষয়ে প্রস্তাব করেছে। এতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন, রাষ্ট্রপক্ষের স্থায়ী...

বিচারপতি নিয়োগ কমিশন আইন হচ্ছে
স্বাধীনতার ৫৩ বছর পর একটি অন্তর্বর্তী সরকারের সময় অবশেষে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আলোচনা হয়েছে বলে সভার একাধিক সূত্র জানিয়েছে। সুপ্রিম কোর্টের বিভিন্ন সূত্র জানিয়েছে, বিচারপতি নিয়োগে যোগ্য ও দক্ষদের বাছাই করার প্রক্
