
ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
সকল লেখা

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা: অমীমাংসিত প্রশ্নের উত্তর মেলেনি এক বছরেও
গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়নাতদন্তের প্রায় ৩০ ঘণ্টা আগে অর্থাৎ ১৬ জুলাই রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ আগস্ট সাজিদের বাবা অজ্ঞাতনামাদের আসামি...

ইবিতে ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ সাত পদে নতুন নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।

জবি ছাত্রদল নেতার লাশ উদ্ধার: ইবিতে নেতা-কর্মীদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।

‘ইবি প্রশাসন নেতানিয়াহুর মতো আচরণ করছে’
এ সময় ছাত্রদলের নেতারা জানান, সাজিদ হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে চলমান ‘নিয়োগ-বাণিজ্য ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন প্রক্রিয়া’ বন্ধ করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তাঁরা।

ইবিতে শিক্ষক নিয়োগে ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ছাত্র হিসেবে মেধার ভিত্তিতেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কারও রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত বিশ্বাস এই প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না। লিখিত, মৌখিক ও একাডেমিক ফলাফলে যারা সর্বোচ্চ নম্বর অর্জন করবেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হবে।

ইবির গুম হওয়া ২ শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুম হওয়া দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তাঁরা।

সাজিদের খুনিদের ফাঁসির দাবিতে ইবিতে বিক্ষোভ
এ সময় ‘বিচার নিয়ে নয়ছয় আর নয়, আর নয়’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ সংক্রান্ত যদি কোনো প্রকার তথ্য থাকে, তবে তা ২৩ জুলাইয়ের মধ্যে লিখিত আকারে তদন্ত কমিটির আহ্বায়কের কাছে জানানোর জন্

ইবির লালন শাহ হলে রাত সাড়ে ১২টার পর গেট বন্ধ থাকবে
প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা পর্যন্ত হলের প্রধান ফটক তালাবদ্ধ থাকবে। বিশেষ প্রয়োজন বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকলে এই সময়ে কেউ হলের বাইরে বা ভেতরে যেতে পারবে না।

সমকামিতার অভিযোগ, ইবির সেই শিক্ষককে অপসারণ
সমকামিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে ইবিতে আনন্দ মিছিল
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই আনন্দ মিছিল শুরু হয়।

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে জিয়া মোড় থেকে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন

ইবিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবি
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটার নামে অবিচার, মানি না মানব না’

ইবিতে গবেষণার কাজে শিক্ষার্থীদের ‘বাধা’ দেওয়ার অভিযোগ
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্তত তিনটি বিভাগের নিজস্ব গবেষণাগারে কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের বিরুদ্ধে। বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি বিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষার্থীদের।

কুয়েট উপাচার্যকে অপসারণের দাবি ইবি ছাত্র ইউনিয়নের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। একই সঙ্গে ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ উপাচার্যের অপসারণেও দাবি জানিয়েছে
