
আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
সকল লেখা

শ্রমিকদের কর্মবিরতি স্থগিত: পণ্য খালাসের অপেক্ষায় সাগরে ৮৭ জাহাজ
চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের শুরু করা কর্মবিরতি গতকাল রাতে স্থগিত করা হয়েছে। শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিপিং করপোরেশনের ডিজির অনুরোধে কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে

কৃষক লীগ নেতার দখলকৃত নার্সারি ও গুদাম এখন বিএনপি সমর্থকের
আওয়ামী লীগ সরকারের আমলে কৃষক লীগ নেতা ভাড়া ছাড়াই দখলে নেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের ৩৮ হাজার বর্গফুট জায়গা। সেখানে নার্সারিও গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ প্রভাবশালী এক ব্যক্তি মসজিদের সিঁডির নিচে ৩০৩৪ বর্গফুটের গুদাম দখলে নিয়েছেন। এতে নার্সারি ও গুদামের ভাড়া মিলিয়ে প্রত

বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের আরও ৪ টার্মিনাল
আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের পথ ধরেই চট্টগ্রাম বন্দরে আরও চারটি টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত হয়েছিল।

শুল্কমুক্ত সুবিধায় সাবেক ২৪ এমপির আনা বিলাসবহুল গাড়ি নিলামে
শুল্কমুক্ত সুবিধায় সাবেক ২৪ সংসদ সদস্যের আনা ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ১৫টি নিলামে বিক্রির জন্য বন্দর কর্তৃপক্ষ বাই-পেপার কাস্টমসের কাছে হস্তান্তর করেছে। এসব গাড়ির বাজারমূল্য প্রায় ২৮৮ কোটি টাকা।

ঘূর্ণিঝড় দানা: চট্টগ্রাম বন্দরে কাজকর্ম স্বাভাবিক, মোংলা বন্দরে অ্যালার্ট-১
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও চট্টগ্রাম বন্দরে কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। আকাশও ভালো রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

বিমানবন্দরের জমি দখল করে সামিটের কনটেইনার ডিপো
সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি আবার সিঙ্গাপুরের ৪১তম ধনীও। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান তাঁর ভাই। এসএপিএলকে আর ঠেকায় কে? ক্ষমতার দাপট ও রাজনৈতিক প্রভাব

ভ্যাটের ৪৫০ কোটি টাকা দিচ্ছে না চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ৪৫০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বিভিন্ন সেবার বিপরীতে ওই ভ্যাট আদায়ে জোর দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তা বকেয়া রয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অর্থ আদায়ে বারবার তাগাদা দিলেও তা পরিশোধ

চট্টগ্রাম বন্দর: ভবন তৈরির ২ বছর আগেই কিনে রাখা হয়েছে লিফট
চট্টগ্রাম বন্দরের আবাসিক এলাকায় ভবন নির্মাণ শেষ হওয়ার ২ বছর আগেই তিনটি লিফট কিনে রাখা হয়েছে স্টোরে। এতে অর্ধকোটি টাকার বেশি সরকারি অর্থ অপচয় হয়েছে। সরকারি অডিট দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

তিন পার্বত্য জেলা: জনপ্রতিনিধিরা আত্মগোপনে পরিষদের কার্যক্রম স্থবির
শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে গেছেন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানরা। আর রাঙামাটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন চলতি মাসে। এ ছাড়া তিন জেলা পরিষদের সদস্যরাও আত্মগোপনে। এতে তিন পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এমনকি কর্মচারীদের বেতন-ভাতা পর্যন্ত পরিশোধ

৩ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান আত্মগোপনে, কার্যক্রম ব্যাহত
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। ৫ আগস্টের পর থেকে তাঁদের কার্যালয়ে দেখা যাচ্ছে না। এতে জেলা পরিষদগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে, নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

তৃতীয় শ্রেণির কর্মচারীর আড়াই কোটির ফ্ল্যাট
রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী মো. ইয়াকুব তৃতীয় শ্রেণির কর্মচারী। একই সঙ্গে তিনি শ্রমিক লীগ নেতাও। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে সিবিএর সাধারণ সম্পাদক ও গ্যাস অ্যান্ড অয়েলস ফেডারেশনের মহাসচিবের দায়িত্বও সামলাচ্ছেন।

ইস্পাত-সিমেন্ট বিক্রি অর্ধেকে নেমেছে
সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের ইস্পাত ও সিমেন্ট খাতে ধস নেমেছে। দাম কম থাকলেও বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ। এতে ইস্পাত-সিমেন্ট খাতের সব প্রতিষ্ঠানই উৎপাদনের শিফট তিনটি থেকে কমিয়ে একটি বা দুটি করেছে।

১১ মাসে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ল চার বিদেশি এয়ারলাইন্স
একের পর এক বিদেশি এয়ারলাইনস চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা গুটিয়ে নিচ্ছে। গত ১১ মাসে চার বিদেশি এয়ারলাইনস এই বিমানবন্দর ছেড়েছে। এখন সেখানে আছে মাত্র দুটি বিদেশি প্রতিষ্ঠান। দুই যুগ আগে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর এ পর্যন্ত ১৪টি বিদেশি এয়ারলাইনস এই বিমানবন্দর ছেড়ে গেছে।

‘দরকার নেই’, তবু গাড়ি ক্রয়
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয়ভাবে রানওয়ে পরিষ্কারের জন্য কেনা একটি ট্রাক দুই দশক ধরে গ্যারেজে পড়ে আছে। রানওয়ে সুইপার ট্রাকটি ব্যবহার না করে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়েই বেশির ভাগ সময় পরিষ্কার করানো হচ্ছে।

যানজটে আটকা পণ্যবাহী গাড়ি, শিডিউল বিপর্যয়ে বন্দরে সরবরাহে টান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যান চলাচল বন্যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসড়কের কিছু জায়গা এবং সংযোগ সড়ক পানিতে প্লাবিত ও ক্ষতিগ্রস্ত হওয়ায় এ দশা। শুধু মহাড়ক নয়, এই অঞ্চলের জেলাগুলোর অন্যান্য সড়ক ও রেল যোগাযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এ অচলাবস্থার কারণে সড়ক-মহাসড়কে এখন হাজার হাজার পণ্যবাহী গাড়

চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা
ফেনীতে বন্যার কারণে চার দিন ধরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী কাঁচা মরিচ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। তবে এখন আর কেজি নয়, ৫০-১০০ গ্রামেই বিক্রি হচ্ছে পণ্যটি।
