
আনিসুল ইসলাম নাঈম
আনিসুল ইসলাম নাঈম
সকল লেখা

অক্সফোর্ড, কেমব্রিজ পেরিয়ে হার্ভার্ডে সায়মা
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।

হাওরের ছেলে শুভর বিচারক হওয়ার গল্প
নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত উপজেলা খালিয়াজুরীর প্রত্যন্ত গ্রাম জগন্নাথপুর। সেখানে মেন্দিপুর ইউনিয়নের ধনু নদের তীরে অবস্থিত এই গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন শুভ। তাঁর বাবা পেশায় কাপড় ব্যবসায়ী ও কৃষক, মা গৃহিণী।

ডাক্তারি পড়াশোনা বদলে বিচারক হলেন শাওলিন
শাওলিনের বেড়ে ওঠা গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে। বাবা সৈয়দ মোহাম্মদ আলী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। শাওলিনের স্কুল এবং কলেজজীবন কেটেছে গাইবান্ধায়।

কমনওয়েলথ বৃত্তি নিয়ে পড়ার স্বপ্নপূরণ ইরার
ইরা রব্বানী ঢাকায় বেড়ে উঠেছেন। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগে। এরপর উচ্চশিক্ষার সুযোগ পান যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপে। স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল ক্রাইম, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ে স্নাতকোত্তর প্রায় শেষের পথে।

স্বপ্নটা শুধু নিজের নয়, দেশের তরুণদের জন্যও: আনিকা সুবাহ আহমেদ উপমা
আনিকা সুবাহ আহমেদ উপমা রাজধানী ঢাকার মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অর্জন করেছেন দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে যুক্ত ছিলেন বিভিন্ন সহশিক্ষা ও সামাজিক কার্যক্রমে।

মেটায় ব্যর্থ, আমাজনে সফল রবিন
দেশে পারভেজ এম রবিন পড়াশোনা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে। কানাডায় একই বিষয়ে স্নাতকোত্তর করেন ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে। পরে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিমেন্স এজি’তে দুই বছর কাজ করেন। এরপর বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের কঠিন ইন্টারভিউ ধাপ পেরিয়ে

নীলা রাখাইনের যুক্তরাষ্ট্রে পড়ার স্বপ্নযাত্রা
নীলার জন্ম কক্সবাজারের খুরুশকুল গ্রামের এক মধ্যবিত্ত রাখাইন পরিবারে। তাঁর দুই বছর বয়সে পরিবারটি চলে আসে কক্সবাজার সদরে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট। তাঁর বাবা মংফ্রুথেন রাখাইন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পেশায় দরজি। ছোটবেলা থেকে নীলার স্বপ্ন শিক্ষক হওয়ার।

পৃথ্বী সাহার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন জয়
ছোট্ট একটা মেয়ে। মা তখন তার কপালে হাত রেখে স্বপ্ন দেখতেন—এই মেয়ে একদিন জয় করবে পুরো পৃথিবী। সেই বিশ্বাসের ওপর আস্থা রেখেই নাম রাখা হয়েছিল পৃথ্বী। প্রায় দুই যুগ পর আজ সেই নামের অর্থ যেন সত্যি হয়ে উঠতে শুরু করেছে বাস্তবে। চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে কানাডার...

ভাড়া বাড়িতে শিক্ষার পরিবেশ ও মান নিশ্চিত করা সম্ভব নয়: অধ্যাপক তাহমিনা আখতার
আজ ২৬ জুলাই, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পূর্ণ করল। দীর্ঘ এই সময়ে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাস, একাডেমিক সম্প্রসারণ ও গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে। এই অবস্থায় ৮ জুলাই বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক তাহমিনা আখতার।

গানের মুগ্ধ এবার প্রশাসনে
মুগ্ধর জন্ম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাবা ইসকান্দার মির্জা ছিলেন কলেজশিক্ষক। মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর একজন যমজ ভাইও আছেন। ছোটবেলা থেকে পড়াশোনায় ছিলেন খুব আগ্রহী। তাঁর মা নিয়ম করে পড়াতেন। আর গণিতপ্রেমী বাবা গণিতের দক্ষতা বাড়াতে অনুপ্রাণিত করতেন।

বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কৌশল
অনেক পরীক্ষার্থী শুধু বেশি বই পড়াকেই প্রস্তুতি মনে করেন। কিন্তু আইবিএর পরীক্ষায় সফল হতে হলে প্রয়োজন মূল বিষয়বস্তু বুঝে শেখা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তার সঙ্গে অনুশীলন। প্রিলিমিনারি পরীক্ষায় মোট ১০০ নম্বর। এখানে শুধু বেশি জানা যথেষ্ট নয়; নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত এবং নির্ভুলভাবে

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়
সামিরা সুলতানা ঢাকার মেয়ে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কানেটিকাট কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রায় ৪ কোটি টাকার বৃত্তি পেলেন রাতুল
মুশফিকুর রহমান রাতুলের বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের লাফায়েত কলেজে স্নাতক পড়ার জন্য প্রায় ৪ কোটি টাকা সমমানের বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন।

ফুটবল উন্মাদনায় তারুণ্যের আসর
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। সেই উচ্ছ্বাস তারুণ্যের মধ্যে ছড়িয়ে দিতে আজকের পত্রিকার পাঠকবন্ধু এবং আইডিএলসি ফাইন্যান্স যৌথভাবে আয়োজন করছে প্রাণবন্ত ‘আইডিএলসি কিকস্টার্ট ৩.০ ক্যাম্পাস আড্ডা’। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ও ফুটবল ক্লাবের প্রতিনিধিরা অংশ নেন।

বিশ্বমঞ্চে তিন তরুণের উদ্ভাবন ‘আকাশ পাঠাব’ দল
তিনজন শিক্ষার্থী মিলে একটি রোভার দল গঠন করেছেন। নাম ‘আকাশ পাঠাব’। ১৬ থেকে ১৭ মে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় কোডাভ্যার ইন্টারন্যাশনাল ৭.০ প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটি। বিশ্বের ৭০টি দেশের প্রায় ১০ হাজার উদ্ভাবকের অংশগ্রহণে বসবে আয়োজিত আসরটি।

যুক্তরাষ্ট্রে আড়াই কোটি টাকার বৃত্তি পেলেন জোবায়ের
কুমিল্লার মুরাদনগর থানার একটি গ্রাম দড়ানীপাড়া। ক্ষিরাই নদের তীরে গড়ে ওঠা এই গ্রামের সবুজ প্রকৃতিতে শৈশব কেটেছে এক স্বপ্নবাজ তরুণের। নাম জোবায়ের আহমেদ। তিনি বিতর্কের মঞ্চ থেকে ব্লকচেইন অলিম্পিয়াড, মানবিক সংগঠন থেকে পাঠাগার প্রতিষ্ঠা করেন। প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ তাঁকে পরিচয় করিয়েছে প্রযুক্তির...
