
হোমনা প্রতিনিধি
হোমনা প্রতিনিধি
সকল লেখা

হোমনায় ইফাবার শিক্ষকদের সভা
কুমিল্লার হোমনায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার (ইফাবার) ইমাম এবং শিক্ষকদের সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন বিষয়ে পরিষদ মিলনায়তনে

উপবৃত্তির টাকা তুলতে ভোগান্তি পিন নম্বর জটিলতায়
কুমিল্লার হোমনায় পিন নম্বর জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলতে পারছেন না অভিভাবকেরা। ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠানো সময় মেসেজ পিন

দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতালের ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন হাসপাতালের চিকিৎসক-কর্মচারীসহ রোগীরা।

গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে বিক্ষোভ
হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের ক্যাব্ল নেটওয়ার্ক ব্যবসায়ী সালাহ উদ্দিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার আছাদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা হয়।

যত্রতত্র অটোরিকশায় যানজট
হোমনা উপজেলার হোমনা বাজার প্রধান সড়কের দুই পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়। এতে ট্রাক, কাভার্ড ভ্যান সড়কটিতে প্রবেশ করলেই যানজট লেগে যায়।

ইউপির চেয়ারম্যানসহ ২৩ জনের নামে মামলা
হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নে কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ী সালাহ উদ্দিন (২৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বড় বোন মোসা. পারুল আক্তার বাদী হয়ে গত

কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
হোমনায় মো. সালাহ উদ্দিন (২৬) নামের এক কেব্ল নেটওয়ার্ক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোমনায় ইউরিয়া খেয়ে ষাঁড়সহ ৪ গরুর মৃত্যু
হোমনায় ইউরিয়া সার খেয়ে একটি ষাঁড় ও তিনটি গাভির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টা থেকে রাত ১১টার মধ্যে উপজেলার বিজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলো মো. মোশারফ হোসেনের। তাঁর গোয়ালঘরেই গরুগুলোর মৃত্যু হয়।

হোমনায় ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৩
হোমনায় ২৮ বস্তা (১০২৪ পিছ) ভারতীয় শাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হোমনা থানা-পুলিশ। এ সময় অবৈধ কাপড় বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর চারটার দিকে তাদের শাড়িসহ গ্রেপ্তার কো হয়। পুলিশ জানায় উদ্ধার করা কাপড়ের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা।

হোমনায় ড্রেনের স্ল্যাব ভাঙা, ঝুঁকিতে পথচারী
হোমনা সদর উপজেলার পুরোনো বাসস্ট্যান্ড থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্ল্যাব ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছেন।

নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি
হোমনা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও সাবেক দুই যুবলীগ নেতার বিরুদ্ধে আরেক সাবেক যুবলীগ নেতার করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শাখা আওয়ামী লীগের নেতারা। এ দাবিতে গতকাল রোববার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

থানায় আ.লীগের নেতারা মামলা প্রত্যাহারের দাবি
হোমনার মাথাভাঙা ইউনিয়ন যুবলীগের তিন নেতার বিরুদ্ধে হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

টিকা পেয়েছে বাদ পড়া ৫ হাজার ৮০০ শিক্ষার্থী
হোমনার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গত ৭ ও ৮ জানুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এ সময় বাদ পড়া ৫ হাজার ৮০০ শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

২৫ বছরেও সেতু হয়নি তেভাগিয়ায়
হোমনার আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া খালে ২৫ বছরেও সেতু নির্মাণ করা হয়নি। সেতুর অভাবে খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে উপজেলার পূর্ব-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ প্রতিনিয়ত যাতায়াত করছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সাঁকোর পরিবর্তে সেতু নির্মাণ করা হোক। কিন্তু তাঁদের দাবি এখনো বাস্তবায়িত হয়নি।

মুক্তিপণে অপহৃত মাদ্রাসাছাত্রের মুক্তি
হোমনায় অপহৃত মাদ্রাসাছাত্র মোহাম্মদ শিহাব উদ্দিন ৫০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে। গত রোববার রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে অপহরণকারীরা তাঁকে রেখে যান। সেখান থেকে হবিগঞ্জ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে হোমনা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বেহাল সড়কে চরম দুর্ভোগ
হোমনার কারারকান্দি মোড় থেকে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ পর্যন্ত এলজিআরডির ১২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংস্কার না করায় উপজেলার উত্তর পূর্বাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।
