
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

স্কুলে ছেলের সঙ্গে ঝগড়া, শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে অভিভাবকের আছাড়
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর বাবাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে...

আড়িয়ল বিলের মাটি লুট বন্ধে চেকপোস্ট বসবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলের মাটি লুট বন্ধে চেকপোস্ট বসবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার বিকেলে শ্রীধরপুর এলাকায় বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে উপদেষ্টা এ তথ্য জানান।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, চালক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ খান (৫৪) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আলিমুল। তিনি রংপুর জেলার বাসিন্দা। আহত আবদুর রহমানের বাড়ি ঢাকার মুগদা-মান্ডা এলাকায়।

তত্ত্বাবধায়কের দুর্নীতিতে সরকারের গচ্চা ১৪ লাখ
মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে যুবদল নেতা আটক
মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে যুবদলের এক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক
ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেসের একটি বাস প্রথমে ধাক্কা দেয় মাইক্রো বাসে। তখন তেমন কিছু হয়নি। এর মিনিট দুই পরে বাসটির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। উড়ে যায় বাসের ছাদ। তখন বাসের মধ্যে অন্তত ৬০ জন যাত্রী। তাঁদের বেশ কয়েকজন আহতও হন। তবু না থামিয়ে সেই ছাদবিহীন বাস পাঁচ কিলোমিটার...

সিরাজদিখানে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, ১০ লাখ টাকায় সমঝোতা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাজনিন আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বসুমতি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহত নারীর স্বজনেরা আজ সোমবার সকালে ওই হাসপাতালে ভাঙচুরের

বৈশাখী মেলা ঘিরে মৃৎশিল্পীদের চোখে নতুন স্বপ্ন
পয়লা বৈশাখ উপলক্ষে আগামী সোমবার উৎসবে মেতে উঠবে সারা দেশ। দিনটি ঘিরে বিভিন্ন এলাকায় বসে মেলা। সেখানে অন্যান্য সামগ্রীর সঙ্গে বিক্রি হয় মাটির তৈরি নানা জিনিস। এই মেলা ঘিরে আয়-রোজগার বাড়ানোর নতুন স্বপ্ন দেখছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মৃৎশিল্পীরা।

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ক্রীড়া শিক্ষক আটক
মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ মো. মঈন উদ্দিন মোহন (৩৯) নামের এক শিক্ষককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মোহন সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

শ্রীনগরে বিক্রির সময় পিকআপ ভ্যানভর্তি বই জব্দ করলেন শিক্ষার্থীরা
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বিপুল পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে পিকআপ ভ্যানভর্তি এসব বই নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটকে দেন। জানা গেছে, দুপুরে কলেজে থেকে ত্রিপলে মোড়ানো একটি পিকআপ ভ্যান বের হয়। পরে প্রতিষ্ঠানটির

মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে মেডিকেল কলেজ হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
মুন্সিগঞ্জে দ্রুততম সময়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১ হাজার ২০০) টাকা দিতে হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তাঁর কাছ থেকে এই টাকা আদায় করা হয়।

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক পুরুষের মাথা ও মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ৩টার দিকে পদ্মা সেতু টোল প্লাজা-সংলগ্ন মেদিনীমণ্ডল এলাকা থেকে খণ্ডিত এই মরদেহ উদ্ধার করা হয়।

ধলেশ্বরীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য ‘ডেঞ্জার গ্যাংয়ের’, আটক ১৫
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।

মুন্সিগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গণপিটুনিতে নিহত ১
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
