
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

শেরপুরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্র সংস্কারই তারেক রহমানের প্রথম কাজ: সিরাজ এমপি
বগুড়ার শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন। জনগণের চাহিদার প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিতে দেশ পরিচালনা করছেন তিনি। দেশের মানুষের স্বার্থে কোনো ভয়ভীতির

শেরপুরে চিকিৎসকের হামলায় চিকিৎসক আহত
বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু
বগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দাদার নাম শাবান আলী (৭৫)। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি মো. রানা (২৪) পলাতক রয়েছেন।

বাঙ্গালী নদীর ভাঙনের মুখে শতাধিক বিঘা জমি
স্থানীয় কৃষক রুবেল আহমেদ ও আব্দুল জলিল জানান, প্রায় এক মাস আগে উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতের কারণে নদীতে ভাঙন শুরু হয়। পানি কমে গেলেও ভাঙন থামেনি। ধীরে ধীরে জমির মাটি দেবে যাচ্ছে, ফাটল ধরছে এবং একে একে ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। তাঁরা জানান, গ্রামের অন্তত ৩০ জন কৃষকের জমি এখন সরাসরি

কলেজ অধ্যক্ষ নিয়োগে অর্ধকোটি টাকার বাণিজ্যের অভিযোগ
বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে অধ্যক্ষ নিয়োগে প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কলেজ গভর্নিং বডির একাধিক সদস্য ৭ মে বগুড়ার জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ

করতোয়া নদীর পাশে মিলল মুখ পুড়িয়ে দেওয়া লাশ
বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশটির মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজন গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। এটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি।

শেরপুরে জুয়ার আসর থেকে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে জুয়ার আসর থেকে আনোয়ার হোসেন (৪৮) নামের এক কৃষক লীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সুঘাট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং দড়িহাসড়া গ্রামের বাসিন্দা।

শেরপুরে এক যুগ পর বিএনপির সম্মেলন, বাবলু-মিন্টু প্যানেল বিজয়ী
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যলটে ৬৩৯ জন কাউন্সিলরের ভোটে কমিটির সভাপতি পদে একজন, সাধারন সম্পাদক একজন ও সাংগঠনিক সম্পাদক পদে দুজনকে নির্বাচিত করা হয়েছে। এতে বাবলু -মিন্টু প্যানেল চারটি পদেই বিজয়ী হয়েছে।
