
রাশেদ নিজাম, ঢাকা
রাশেদ নিজাম, ঢাকা
সকল লেখা

মানবাধিকার কমিশন শুধু তাগিদ দেয়, জবাব পায় না
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার ঘটনায় ২০১৬ সালের ২৪ মার্চ প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন। তদন্তের অগ্রগতি প্রতিবেদন পেতে সর্বশেষ গত ১১ এপ্রিল ২৯তম তাগাদাপত্র পাঠায় কমিশন। তবে সাত বছরে একটিরও জবাব আসেনি। ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক

মানবাধিকার প্রতিবেদন: রাষ্ট্রকেই ঠেকাতে হবে বিচারবহির্ভূত হত্যা
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্যান্য বছরের তুলনায় কমলেও তা চলমান আছে। বিচারবহির্ভূত যেকোনো হত্যাই মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রকেই এই লঙ্ঘন ঠেকাতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন তাঁদের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে এমন মন্তব্য করেছে।

দেশে মানবাধিকার কেমন ছিল, রাষ্ট্রপতিকে জানাল কমিশন
দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্যান্য বছরের তুলনায় কমলেও তা চলমান আছে। বিচারবহির্ভূত যে কোনো হত্যাই মানবাধিকারের চরম লঙ্ঘন। রাষ্ট্রকেই এই লঙ্ঘন ঠেকাতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২–এ এমন মন্তব্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন ২০

হাওরের সন্তান হামিদ এখন লেকপাড়ে
তিন দিন আগেও বাড়িটি ছিল ফাঁকা। এলাকার আর দশটা বাড়ি নিয়ে যেমন মানুষের কোনো কৌতূহল ছিল না, এ বাড়িও ছিল তেমন। তবে ২৪ এপ্রিল থেকে বদলে গেছে দৃশ্যপট। বাড়িটি হয়ে উঠেছে বিশেষ। পথচলতি মানুষের উৎসুক চোখ দেখছে বাড়িটিকে। কাছেই জনাকয়েক মানুষ

যে বাড়িতে আছেন, যা খাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দুই দিনের ব্যবধানে ফাঁকা বাসাটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। যদিও লোকজনের চলাচল তেমন নেই, তবুও সামনে দিয়ে যেই যাচ্ছেন উৎসুক চোখে তাকাচ্ছেন। সামনে ছোটখাটো জটলা। বাড়ির সামনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশের গাড়ি। চারদিকে করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট।

আগুন নেভাতে এত সময় লাগছে কেন
পুরো শরীর পানিতে ভেজা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মানুষটিকে ধরে নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটের মাঝের সিঁড়ি দিয়ে নামাচ্ছিলেন তিনজন। দুজনের কাঁধে হাত দিয়েও হাঁটতে কষ্ট হচ্ছিল তাঁর। কথা বলে জানা গেল তিনি নিউ সুপার মার্কেটের অন্যতম বড় কাপড়ের দোকান নুরজাহান ফেব্রিকসের কর্ণধার।

আগুন নেভানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন
বঙ্গবাজারের ঠিক উল্টো দিকেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তর। তারপরও আগুন নেভাতে সময় লেগেছে ছয় ঘণ্টার বেশি। আগুন ছড়িয়ে পড়ার আগেই কেন নিয়ন্ত্রণে আনা গেল না, প্রশ্ন উঠেছে এখন। সেই সঙ্গে পানির সংকট, আশপাশের ভবনগুলোয় অগ্নিনির্বাপণব্যবস্থা না থাকায়

র্যাব হেফাজতে নারীর মৃত্যু, খোঁজ নেই অভিযোগকারীর
র্যাব-৫-এর হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর মারা যান নওগাঁর ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিন (৪৫)। ঘটনার পর থেকেই সংস্থাটি দাবি করছে, অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়

গতির তোড়ে যাচ্ছে প্রাণ
সড়কে গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ২০২২ সালে। ওই বছর সড়কে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৭১৩ জনের। প্রায় তিন মাস আগে শেষ হওয়া বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাটিকে যেন ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে নতুন বছরে

দেশে ৫০ হাজার বিদেশি অবৈধ
ভিসার মেয়াদ শেষ হলেও অন্তত ৫০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন। পর্যটন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজসহ বিভিন্ন ভিসায় তাঁরা এ দেশে এসেছেন। ভিসার মেয়াদ শেষে অবৈধ হয়ে পড়া বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরালো করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাধ্যতামূলক বিজয় কি-বোর্ড: মন্ত্রী বলছেন উপহার, প্রযুক্তিবিদদের উদ্বেগ নিরাপত্তা নিয়ে
সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কি-বোর্ড প্রি–ইনস্টলড থাকা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিজয় কি-বোর্ডের প্যাকেজ কিট (এপিকে) ইনস্টল করা ছাড়া কোনো স্মার্টফোন বাজারজাত করার ছাড়পত্র দেবে না সংস্থাটি। গত ১৩ জানুয়ারি বিভিন্ন দপ্তরে এ নির্দেশনা গেলেও গতকাল সোমবার গণমা

র্যাবের নিষেধাজ্ঞা মাথায় রেখে নির্বাচনী কৌশল নিচ্ছে পুলিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে পুলিশ বাহিনী। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন নিয়ে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে চায় বাহিনীটি। পুলিশের নতুন প্রধান বাহিনীর সদস্যদের মাঝে তেমনই আভাস

বিএনপির গণ-অবস্থান: নয়াপল্টনে সতর্ক অবস্থানে পুলিশ
নির্ধারিত স্থানে গণ-অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ ও কোনো বিশৃঙ্খলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত আছি। রাস্তা বন্ধ না করে যেন কর্মসূচি পালন করা হয়, সেভাবে তাদের বলা হয়েছে

প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করল মেট্রোরেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে গেল মেট্রোরেল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে (সবুজ পতাকা) ৪৯০১ নম্বর ট্রেনটি ছেড়ে যায় উত্তরা উত্তর স্টেশন।

সবুজ পতাকায় সাহসী যাত্রা
স্বপ্ন শুধু দেখার নয়, বাস্তবে রূপান্তরের নতুন ইতিহাস হলো আজ। যাত্রা শুরু করল দেশের ইতিহাসের প্রথম মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে (সবুজ পতাকা) ৪৯০১ নম্বর ট্রেনটি ছেড়ে গেল উত্তরা উত্তর স্টেশন।

বিএনপির সমাবেশ: ক্যাপ দেখে যায় চেনা
সকাল থেকেই লোকে লোকারণ্য সায়েদাবাদ লাগোয়া গোলাপবাগ মাঠ। বিএনপির এই সমাবেশস্থল ছাড়িয়ে টিটিপাড়া, ফ্লাইওভার, জনপদ মোড়, মানিকনগর থেকে কমলাপুর স্টেডিয়াম হয়ে মুগদা পর্যন্ত রংবেরঙের পোস্টার-ফেস্টুনে একাকার।
