
রানা আব্বাস, কলম্বো থেকে
রানা আব্বাস, কলম্বো থেকে
সকল লেখা

ফাইনালের নবাব সিরাজ
ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্বপ্নের শুরু, স্বপ্নের বোলিং কাকে বলে, সেটির প্রামাণ্যচিত্র হিসেবে মোহাম্মদ সিরাজের কালকের ওই এক স্পেলে করা ৭ ওভার দেখানো যেতে পারে। শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ধ্বংসযজ্ঞের ‘শৈল্পিক’ রূপটাই যেন দেখালেন সিরাজ।

শ্রীলঙ্কার ‘৭’ নাকি ভারতের ‘৮ ’
টুকটুক কিংবা রেস্তোরাঁ–গতকাল কলম্বোয় যেখানেই বাংলাদেশি পরিচয় শুনেছেন শ্রীলঙ্কানরা, সহাস্যে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা। গত পরশু ভারতকে বাংলাদেশ হারিয়ে দেওয়ায় লঙ্কানরাও যারপরনাই খুশি।

সাকিব রাশিয়া গেলেও সমস্যা ছিল না
কলম্বোয় গত ১০ দিনে যেন অন্য এক চণ্ডিকা হাথুরুসিংহের দেখা মিলল। এই কদিনে বাংলাদেশ টিম হোটেল সিনামন গ্র্যান্ডে গেলেই হাথুরু-দর্শন অবধারিত ছিল। ঘণ্টার পর ঘণ্টা রুমে বদ্ধ থাকতে বাংলাদেশ কোচের অনীহা, বিষয়টা আসলে তা-ও নয়।

লেজের শক্তিতেই উঠে দাঁড়ানো বাংলাদেশের
এই বিষয়ে কথা বলতে বলতে বাংলাদেশ দলের সবাই যেন ক্লান্ত—ওপেনিং জুটি দাঁড়াচ্ছে না। প্রায় প্রতিটি ম্যাচেই টপ অর্ডার ব্যর্থ। একটা ম্যাচেই শুধু ভালো হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের ওপেনিং ও দ্বিতীয় উইকেট জুটি মিলিয়ে মাত্র তিনবার ফিফটি ছাড়িয়েছে। একটিই শুধু ১০০ পেরিয়েছে। লাহোরে আফগানিস্তানের বিপক্ষে টপ অর

এখনো সব উত্তর পাননি হাথুরু
লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়। এরপর টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া। তবে সব ব্যর্থতা ভুলে বাংলাদেশ বিশ্বকাপের আত্মবিশ্বাসী জ্বালানি পেল কাল ভারতকে ৬ রানে হারিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মুখে যেমন তৃপ্তির হাসি দেখা গেল, আবার কিছু জায়গা নিয়ে তিনি

সতীর্থদের কড়া বার্তা সাকিবের
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গত পরশু অনুশীলনেই কিছুটা বোঝা যাচ্ছিল—সংবাদমাধ্যম দেখলেই সাকিব আল হাসানের মেজাজ যেন সপ্তমে চড়ে যাচ্ছে! গতকাল দুপুরে জিম করে টিম হোটেলে ফেরার সময়ে এক সাংবাদিক তাঁকে ভিডিও করতে গেলেই দুই হাত উঁচু করে ইঙ্গিত করলেন, ‘এটা কী?’

ভালো শেষের আশা বাংলাদেশের
এ কদিনে কলম্বোয় বাংলাদেশ টিম হোটেলের নামটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ক্রিকেট অন্তঃপ্রাণ পাঠকদের। গত এক সপ্তাহে মাঠের চেয়ে কলম্বোর সিনামন গ্র্যান্ড যেন হয়ে উঠেছিল সাংবাদিকদের কাছে সংবাদ আর ফুটেজ সংগ্রহের মূল স্পট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর পাঁচ দিনের বিরতিতে টিম হোটেল তাই বারবার সামনে এসেছে।

সাকিব–লিটনদের বার্তা হাথুরুর
পাঁচ দিনের বিরতির মধ্যে গতকালই বাংলাদেশ মাঠে এল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুশীলন শুরুর কিছুক্ষণ পরেই প্রেমাদাসায় নামল বৃষ্টি। অনুশীলন অসমাপ্ত রেখেই সাকিবরা ফিরে গেলেন টিম হোটেলে। টুর্নামেন্টে নিজেদের আর কোনো সমীকরণ নেই, বাংলাদেশের কাছে এশিয়া কাপের গুরুত্বও যেন হারিয়েছে।

হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ
বেচারা নাঈম শেখ! সহকারী কোচ ফয়সাল হোসেনের সঙ্গে কী নিয়ে যেন হোটেল লবিতে রসিকতা করে হাসছিলেন। মুহূর্তেই তাঁর হয়তো মনে পড়ল আশপাশে সংবাদমাধ্যমকর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। হাসি থামিয়ে একটু ঘুরে তাকিয়ে বুঝতে চাইলেন এই দৃশ্য আবার ক্যামেরায় ধারণ হলো না তো! এখন ‘ক্যামেরাফোবিয়া’য় আক্রান্ত নাঈমের মতো দ

‘ক্লিক করেনি’র অজুহাত বিসিবি নির্বাচকের
নাঈম শেখ, আফিফ হোসেন আর শেখ মেহেদী হাসান গতকাল দুপুরে একসঙ্গে খেতে বেরিয়েছিলেন। আফিফ-মেহেদীকে তবু স্বাভাবিক দেখাল। কিন্তু নাঈমকে আক্ষরিক অর্থেই বিধ্বস্ত মনে হলো। কলম্বোর সব মেঘ যেন নেমে এসেছে তাঁর মুখাবয়বে।

বিষণ্নতার চাদরে ঢাকা বাংলাদেশ
হোটেল সিনামন গ্র্যান্ডে গতকাল সকালে দুই রকম দৃশ্য দেখা গেল। সকাল থেকে হোটেল লবিতে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। সেলফি-ছবি তুলতে যে-ই আবদার করছেন, হাসিমুখে আবদার মেটাচ্ছেন শানাকা-মেন্ডিসরা। কেউ কেউ আবার লবিতে ঘণ্টার পর ঘণ্টা আয়েশি ভঙ্গিতে চুটিয়ে আড্ডা দিচ্ছেন।

বৃষ্টির বাধা পেরিয়ে ‘২০১৮’ ফেরাতে পারবে কি বাংলাদেশ
সাকিব আল হাসান স্টেডিয়ামের পেছনে নেটে বোলিং করে ফিরছিলেন মূল মাঠে। হঠাৎ একটা গন্ধ লাগল তাঁর নাকে। কলম্বোয় টানা বৃষ্টিতে প্রায় পুরো মাঠই ছিল পানি আর কাভারে ঢাকা। গত কয়েক দিনের বৃষ্টির দাপট কমে আসার পর দ্রুত খেলার উপযোগী করে তোলা হচ্ছে। লম্বা সময় ভেজা থাকায় প্রেমাদাসার পরিবেশ তাই নাসারন্ধ্রের বেশ পরীক

বাংলাদেশকে জেতাতে শ্রীলঙ্কানদের ‘অপ্রিয়’ কাজ করবেন দুই লঙ্কান
লঙ্কান ভদ্রলোকের নামটা আর শোনা হয়নি। তিনি প্রেমাদাসায় কাজ করা দুই আলোকচিত্রীকে বারবার অনুরোধ করছেন তাঁর ছেলের একটা ছবি তুলে দিতে। বাংলাদেশের নেটে তাঁর ছেলে বোলিং করছেন। ছেলেকে দেখার চেয়ে তাঁর নজর বেশি থাকল রঙ্গনা হেরাথের দিকে।

যে ছোট মাঠে বাংলাদেশের বড় ইতিহাস
সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘলা। কিছুক্ষণ পরপর ঝেঁপে নামছে বৃষ্টি। এই মেঘমল্লার উপেক্ষা করে টুকটুকে করে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে মোরাতুয়ায় যাওয়া। একটা জরাজীর্ণ সবুজাভ ক্রিকেটীয় অবকাঠামো দাঁড়িয়ে। সবিস্ময়ে দেখতে হয়, তাহলে এই সেই মাঠ—যেখানে বাংলাদেশের পথ চলা শুরু।

কলম্বোয় বৃষ্টি আছে, ‘স্বস্তি’ও আছে সাকিবদের
সিনামোন গ্রান্ডে পৌঁছেই যেন মুক্ত বিহঙ্গের অনুভূতি পেল দলগুলো। কলম্বোর এ হোটেলেই থাকছে সুপার ফোরের তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান। নিরাপত্তাজনিত কারণে লাহোরে গুমোট-বদ্ধ পরিবেশ থেকে হঠাৎ কলম্বোর মুক্ত পরিবেশে সবাই। হোটেলে ব্যাগপত্তর রেখেই তিন দলের ক্রিকেটার আর ম্যানেজমেন্টের অনেক সদস্য

সেরা বোলিং করে পাকিস্তানকে আটকাতে চান তাসকিন
রশিদ খান সজোরে মারতে চেয়েছিলেন তাসকিন আহমেদকে। সেটি তো হয়ইনি, উল্টো সাকিবের ক্যাচে পরিণত করে রশিদ ফিরেছেন হতাশ মুখে। আফগানদের শেষ উইকেট রশিদকে ফিরিয়েই তাসকিন হাত দিয়ে কিছু একটা বুঝিয়েছিলেন।
