
যশোর, প্রতিনিধি
যশোর, প্রতিনিধি
সকল লেখা

যশোরে চার মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে গ্রেপ্তার করে।

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ
যশোরের অভয়নগরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া নৌ পুলিশ। আজ শুক্রবার দুপুরে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে।

যশোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, যবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ
ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

যশোরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিনস, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরিহিত অবস্থায় ছিলেন।

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান কাকন শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
