
মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ)
মো. জাকিরুল ইসলাম, হালুয়াঘাট (ময়মনসিংহ)
সকল লেখা

হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া, গাজিরভিটা ও হালুয়াঘাট সদর ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ভূবনকুড়া ও গাজিরভিটা ইউনিয়নের দুটি নদীর বাঁধ ভেঙে গেলে দ্রুত পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে পানির নিচে তলিয়ে যায় পাকা বোরো ধান।

অসুস্থ বাবার ভরসা কিশোর শাওন, থমকে গেছে শিক্ষাজীবন
আ. খালেকের বাড়ি উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি এলাকায়। দুই বছর আগেও পরিবারটি ছিল স্বাভাবিক। ভ্যানচালক খালেক ভোরে বের হয়ে সন্ধ্যায় ফিরতেন। সেই আয়েই চলত সংসার। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছোট হলেও ছিল স্থিতিশীল জীবন। দুই মেয়ের বিয়েও দিয়েছেন তিনি।

স্বামী-স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, থানার ওসিকে প্রত্যাহারের দাবি স্থানীয়দের
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী-স্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয়রা। ২৮ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নে মুরগী মহল বাইপাস মোড়ে ‘ধারা এলাকাবাসীর’ ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানা

‘দুইডা ধান বাজারে নিবার চাইলেও প্যাকপানি ভাইঙ্গা নেওন লাগে’
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বলারামপুর গ্রামের প্রান্তিক কৃষক সিরাজ আলী। গত মঙ্গলবার বাজারে ধান বিক্রি করতে বের হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ির সামনের সড়কে পা দিতেই বিপাকে পড়েন। পুরো সড়কজুড়ে ছোট–বড় গর্তে জমেছে কাঁদাপানি। পায়ে হেঁটে চলাও দায়। ঠেলাগাড়ি নামালে তা ঢুকে যায় হাঁটুসমান কাদায়।

তৃষ্ণা মেটাতে ঝিরি ও ছড়াই ভরসা তাদের
পাহাড়ি ঝিরি ও ছড়ায় বালু সরিয়ে গর্ত থেকে পানি তুলছিলেন জোসনা বেগম (৪০)। জিজ্ঞেস করতেই আক্ষেপ নিয়ে বললেন, ‘আমগো দুঃখ দেহার তো কেউ নাই। কতজন কত কথাই তো কইলো। কত ফডো (ছবি) তুইল্লা নিল, কেউ আর ভালা (বিশুদ্ধ) পানির ব্যবস্থা কইরা দিবার পাইলো না। এই পানি খাইয়া বাঁইচা আছি। আপনারা পারবেন এমন পানি খাইবার?’
