
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
সকল লেখা

বাড়ির আঙিনায় বস্তায় আদা চাষ, লাভের স্বপ্ন ব্রাহ্মণপাড়ার কৃষকদের
বাড়ির আঙিনা, ফলবাগানের নিচে কিংবা পড়ে থাকা পরিত্যক্ত জায়গা—এসব জায়গাতেই বস্তায় আদা চাষ করে লাভের স্বপ্ন দেখছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃষকেরা। অল্প খরচে ও কম জায়গায় ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকায় নতুন এ পদ্ধতিতে তাঁদের আগ্রহ বাড়ছে।

গ্রামটি পাখির অভয়াশ্রম
ভোরের আলো ফুটতেই চারদিকে শত শত পাখির কিচিরমিচির। গাছের ডালে সারি বেঁধে বসে থাকে সাদা বক, পাশে কালো পানকৌড়ির দল। বাসায় বসে থাকা সদ্য ফোটা ছানাগুলো মা পাখিদের খাবার নিয়ে ফিরতে দেখলেই ডানা ঝাপটে মুখ তুলে খাবার চায়। দূর থেকে মনে হয়, এটি যেন মানুষের গ্রাম নয়, পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থল।

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামটি বর্ষা মৌসুমে কয়েক হাজার অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। বক, পানকৌড়িসহ বিভিন্ন প্রজাতির পাখি সিরাজুল ইসলাম মাস্টারের বাড়ি ও আশপাশের গাছে বাসা বেঁধে ছানা লালন করছে। স্থানীয়রা পাখি রক্ষায় সচেষ্ট, প্রশাসনও উদ্যোগের কথা জানিয়েছে।

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মধ্যপাড়া এলাকার অটোরিকশাচালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগমের ঘরে ছয় মাস আগে জন্ম নেয় নতুন অতিথি সাজিদ। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তান জন্ম নেওয়ায় পরিবারজুড়ে ছিল আনন্দ আর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া।

ব্রাহ্মণপাড়ায় নতুন চার জাতের ব্রি ধানে ভালো ফলন, আশাবাদী কৃষক
কিষানি রেহেনা বেগম ৬৬ শতক জমিতে ব্রি ধান-১০৪ আবাদ করেছেন। শুরুতে শঙ্কা থাকলেও এখন ফলন দেখে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, ফলন দেখে সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। অন্যান্য ধানের তুলনায় বেশি উৎপাদন হবে বলে মনে করছেন তিনি।

গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হঠাৎ প্রচণ্ড গরমের প্রভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু, বয়স্কসহ অসংখ্য রোগী ডায়রিয়াজনিত অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের ১১ বছরের শিশু আরশাদুল ইসলাম। জন্ম থেকেই তার দুই হাত নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তাকে স্বপ্ন থেকে বিচ্যুত করতে পারেনি।

মৌসুমি রোগের প্রাদুর্ভাব বেড়েছে ব্রাহ্মণপাড়ায়, ডেঙ্গু-চিকুনগুনিয়ার জটিলতায় রোগীর ভিড়
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মৌসুমি রোগের প্রাদুর্ভাব বেড়েছে। উপজেলাজুড়ে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, পেটব্যথা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গে আক্রান্ত হচ্ছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ...

ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি, বাধাগ্রস্ত স্বাভাবিক কার্যক্রম
বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরের পানি টানা বৃষ্টিতে উপচে মাঠে ঢুকে হাঁটুপানি জমেছে। মাঠটি সাহেবাবাদ ডিগ্রি কলেজের হলেও ব্যবহার করে থাকে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, মাঠে পুকুরের মাছ ভেসে বেড়াচ্ছে, চারা ও ছোট গাছ ডুবে আছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের...

ব্রাহ্মণপাড়ায় সড়কের ৩ স্থানে ভাঙন, সাঁকো দিয়ে পারাপার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানাব্রিজ-মন্দবাগ (কসবা) সড়কের তিন স্থান বন্যায় ভেঙে গেছে। এ ছাড়া পিচ-খোয়া উঠে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা স্থানে সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে মানুষের। সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার প্রায় ২০ গ্রা

বন্যায় নষ্ট আউশ ধান থেকে গজানো চারায় আমন চাষ, ফলন নিয়ে শঙ্কা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ বন্যায় পাকা আউশ ধান দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকায় নষ্ট হয়ে মাটিতে মিশে তা থেকে চারা গজিয়েছে। পানি কমার পর পুরো আউশখেত পরিণত হয়েছে বীজতলায়। এদিকে আমনের জন্য তৈরি বীজতলা পানিতে নষ্ট হওয়ায় চারার সংকটে পড়েছেন কৃষকেরা। তাই বাধ্য হয়ে আউশ ধান থেকে গজানো চারায় আমন চাষের চেষ্টা

আধা পাকা ধান ঘরে তোলার আপ্রাণ চেষ্টা বানভাসিদের
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে। নদী থেকে পানি উপচে আধা পাকা আউশ ধান তলিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক পর মাঠ থেকে এসব ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। চোখের সামনে কষ্টের ধান তলিয়ে যাওয়ায় কাঁদছেন অনেক কৃষক।

‘মেয়েদের নিয়ে বাঁধের ওপর এসে কোনো রকমে জীবন বাঁচাইছি’
‘স্বামী নাই, ছেলে নাই, তিনটি মেয়ে নিয়ে বেঁচে আছি। এখন দুটি মেয়ে আছে সঙ্গে। এভাবে বৃষ্টি হবে কে জানত? হঠাৎ পানি আসবে এটাই বা কে জানত? মধ্যরাতে কেউ একজন এসে বলল—পড়ছে রে পড়ছে, ভাঙা পড়ছে। এমন শব্দ শুনে মেয়েদের নিয়ে বাঁধের ওপরে এসে কোনো রকম জীবন বাঁচাইছি। শুধু শরীরটা নিয়ে এসেছি। কিছুই বের করতে পারিনি। মু

মুগ্ধতা ছড়ানো নীল শাপলার বিল
মাঝবর্ষায় চারদিকে ভরা জল আর ওপরে সাদা-কালো মেঘ। নিচে বিলের কালচে পানিতে থরে থরে ফুটে আছে নীল শাপলা। বিস্তীর্ণ বিলের এখানে সেখানে শিকারের আশায় ঘুরছে বক, মাছরাঙা, শামুকখোল পাখি; পানিতে ডুব দিচ্ছে পানকৌড়ি। কয়েকটি ছোট ছোট নৌকায় করে মাছ ধরছে দু-চারজন জেলে। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ কুমিল্লার ব্রাহ্ম

ভারী বর্ষণ ও উজানের ঢলে গোমতিতে ফিরেছে প্রাণ
সাম্প্রতিক বছরগুলোতে একসময়কার খরস্রোতা গোমতী নদীকে খাঁখাঁ বালুচরে পরিণত হতে দেখা গেছে। ভরা বর্ষায়ও কাঙ্ক্ষিত পানির দেখা পাওয়া যায়নি। কিন্তু চলতি বছর বর্ষার শুরুতে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যেন যৌবন ফিরে পেয়েছে কুমিল্লার ঐতিহ্যবাহী নদীটি। বর্তমানে গোমতীতে থইথই করছে পানি। এতে অবতারণা হয়েছে এক নয়ন

টং দোকানে বেঁচে থাকার লড়াই সত্তরোর্ধ্ব রতন বেগমের
বিস্তীর্ণ মাঠের শেষ প্রান্তে ফাঁকা রাস্তার পাশে চারপাশ খোলা একটি পলিথিনের চালাঘর। মোট আটটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে ঘরটি। মাঝখানে বাঁধা বাঁশের কঞ্চিতে ঝুলছে কয়েকটি চিপসের প্যাকেট, ডজনখানেক ছোট চানাচুরের প্যাকেট, লজেন্স, বিস্কুট, ছোট দু-চারটি হুইল পাউডারের প্যাকেট। সব মিলিয়ে ৭০০-৮০০ টাকার পণ্য থাকতে পা
