
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
সকল লেখা

মেঘনায় সাড়ে ৩ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় প্রায় সাড়ে তিন বছর পর হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর এলাকায় এই ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধীর মৃত সন্তান প্রসব, লাশ চুরির আশঙ্কায় পাহারায় পুলিশ
কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতলী এলাকার ধর্ষণের শিকার এক মানসিক প্রতিবন্ধী নারী মৃত সন্তান প্রসব করেছেন। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় মামলা করেছেন ওই নারীর বাবা। ময়নাতদন্তের আগে বিবাদীরা লাশ চুরি করে নিয়ে যেতে পারে এই আশঙ্কায় পাহারা দিচ্ছে পুলিশ।

মধ্যরাতে টহলে আটক ৬ কিশোর, ‘ভালো লোক’ বলে ছাড়ালেন ইউপি চেয়ারম্যান
কুমিল্লার মেঘনায় চুরির অভিযোগে সন্দেহভাজন ছয় কিশোরকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আটকেরা সবাই রাধানগর ইউনিয়নের মোলাকান্দি এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ওমরা কান্দা ব্রিজ থেকে তাদের আটক করে টহল পুলিশ।

ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়ে। কুমিল্লার মেঘনায় আজ বৃহস্পতিবার বিকেলে দোয়ার আয়োজন করা হয়। উপজেলা বিএনপি এর আয়োজন করে।

মালয়েশিয়ায় উঁচু ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত
মালয়েশিয়ায় ২১ তলা উঁচু ভবন থেকে পরে মো. মোতালিব নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে দেশটির কনস্ট্রাকশন সাইডে ২১ তলা ভবনে কাজ করার সময় আকস্মিক ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মেঘনায় কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক কবির
কুমিল্লার মেঘনা উপজেলায় এক অটোচালক কুড়িয়ে পাওয়া ১৩ লাখ টাকা ফেরত দিয়েছেন প্রকৃত মালিককে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদসংলগ্ন সড়ক থেকে টাকা কুড়িয়ে পাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে ফেরত দেন অটোচালক।

বেহাল ৩ কিমি সড়ক
কুমিল্লার মেঘনা উপজেলার টিঅ্যান্ডটি মোড় থেকে সেননগর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক বেহাল। দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে যৌনপল্লিতে কিশোরী, বিয়ে করলেন চাকরিজীবী যুবক
কিশোরীটি এলাকায় এক রাজমিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রেমিকের হাত ধরে গত ১৯ নভেম্বর বাড়ি থেকে পালিয়ে যায়। ওই যুবক পরে কিশোরীকে পটুয়াখালী জেলার একটি যৌনপল্লিতে বিক্রি করে দেয়।

পাওয়ারলিফটিংয়ে রাইয়ানের স্বর্ণ জয়
এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন রাইয়ান রহমান। গত শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ সম্মান বয়ে আনেন ১৮ বছর বয়সী এ তরুণ। রাইয়ান রহমান কুমিল্লার মেঘনা উপজেলার সোনার চর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত, নিখোঁজ ১
কুমিল্লা জেলার মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় এঘটনা ঘটে। এঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছে।
