
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
সকল লেখা

যুবলীগের নেতার কাছে বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ
সংঘবদ্ধ ধর্ষণের অপরাধ আইনে মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং-২৭। প্রাথমিকভাবে মামলাটি তদন্তের কার্যক্রম চলছে। তদন্তে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় আসবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

তিন দিনেও খোঁজ মেলেনি দুই শ্রমিকের
নিখোঁজ শ্রমিকেরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হারেশা এলাকার মাইন উদ্দিন সরকারের ছেলে মো. রমজান আলী (৫৩) ও মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৩)।

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে
কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাত ২টা থেকে গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ জন হাসপাতালে
কক্সবাজারের মহেশখালীতে বিয়ে বাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টা থেকে আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা বলছেন, অসুস্থ ব্যক্তিরা সবাই পেটে ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওয়ার্ড আ. লীগের সম্মেলনে সাবেক চেয়ারম্যানের হামলা, গুলিবিদ্ধ ২
কক্সবাজারের মহেশখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্যে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

পাহাড়ে বসে সন্ত্রাসী তৎপরতা, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
মহেশখালী উপজেলার কালারমারছড়ার পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি দা, একটি ছোরা, বিশেষভাবে তৈরি দুইটি কুড়াল ও একটি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।

৫২ রোহিঙ্গাকে বিক্রি করে ফেরার পথে র্যাবের জালে ৬
আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কিছু সদস্য নাজিরারটেক চ্যানেলে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র-গুলিসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয় র্যাবের টিম।

সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই জেলে
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনায় শিকার হয়ে ২ জেলে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মরদেহ দুটি মহেশখালী জেটিঘাটে নিয়ে আসেন জেলেরা বলে নিশ্চিত করেছেন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল।

ইউপি সদস্যসহ ১৯ জনের নামে মামলা
কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে মো. ফেরদৌস (২৫) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। গত সোমবার রাতে নিহতের চাচা নুরুল হক বাদী হয়ে থানায় মামলাটি করেন।

দুপক্ষের গোলাগুলিতে মৃত্যু, নাকি তুলে নিয়ে হত্যা?
কক্সবাজারের মহেশখালীতে মো. ফেরদৌস (২৫) নামের এক যুবক নিহতের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দুপক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁকে বাজার থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার ইন্ধনদাতা স্থানীয় ইউপি সদস্য। এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মহেশখালীতে আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত
কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. ফেরদৌস (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

১৭ ভারতীয়ের কাছ থেকে ছড়ায় করোনা
কক্সবাজারে করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে মহেশখালীর মাতারবাড়ী প্রকল্প এলাকা। বছরের শুরু থেকে চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে জড়িত ১৭৭ জন বিদেশিসহ ২৩০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর এসব ছড়িয়েছে ১৭ জন ভারতীয় শ্

বিনা মূল্যের পাঠ্যবই ভাঙারির দোকানে
কক্সবাজারের মহেশখালীতে ভাঙারির দোকান থেকে বিনা মূল্যের দুই হাজার নতুন পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার সকালে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।

মেয়েকে মোবাইল উপহার দেওয়া নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, প্রেমিকের বাবা নিহত
কক্সবাজারের মহেশখালীতে প্রেমিকাকে মোবাইল উপহার দেওয়ার জেরে প্রেমিক-প্রেমিকার দুই পরিবারের সংঘর্ষে আক্তার আহমদ (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। আজ শনিবার সকাল ৮টায় বিশেষ বিমানযোগে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।

রাতে জব্দ সাড়ে ৬০০ কেজি কাঁকড়া বন বিভাগ দিনে দেখাল ৩০ কেজি!
ইউনুছখালী বাজার থেকে বন বিভাগের কর্মকর্তারা আমার গাড়িটি শাপলাপুর বিটে নিয়ে যায়। পরে সেখান থেকে আমাকে তাড়িয়ে দেন কর্মকর্তারা।
