
মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
সকল লেখা

জজকোর্টে বিচারকদের সই নকল করে ৩৩ কোটি আত্মসাৎ
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক হিসাব সহকারী ইমরান নাজিরের বিরুদ্ধে বিচারকদের সই নকল করে ভুয়া পেমেন্টের মাধ্যমে প্রায় ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার—ডিএএফও) ও সুপার, ছয়জন আইনজীবী এবং ইমরানের আত্মীয়দের যোগসা

অবৈধ পাম্পে নেমে যাচ্ছে পানির স্তর
মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে স্থাপন করা হচ্ছে শক্তিশালী সাবমারসিবল পাম্প। নির্বিঘ্নে পানি পেতে ভূগর্ভের ৬০০ ফুট গভীর পর্যন্ত এসব পাম্প স্থাপন করা হয়। এভাবে প্রতিনিয়ত পানি তোলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

ভোগান্তির শঙ্কা নেই আরিচা-পাটুরিয়ায়
স্বজনদের সঙ্গে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ গ্রামে ফিরতে শুরু করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা-কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১

ভ্রাম্যমাণ আদালতকে বাধা দিয়ে ছাত্রলীগ নেতা বললেন, লোক দেখানো উচ্ছেদ চলবে না
ভ্রাম্যমাণ আদালতে বাধা দিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন বলেছেন, ‘প্রতিবছর প্রশাসন, সাংবাদিক, পুলিশ এবং রাজনীতিবিদদের নামে ভাসমান হকারদের কাছ থেকে চাঁদা তোলা হয়। এটা আমরা মানব না। এভাবে বছরে বছরে লোকজনকে নিঃস্ব করা যাবে না। লোক দেখানো উচ্ছেদ চলবে না।’

মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল: তত্ত্বাবধায়ক ও নার্সের দ্বন্দ্বে চিকিৎসাসেবা ব্যাহত
মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স শাহীনুর রহমান শাহীনের দ্বন্দ্বের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এই দুই কর্মকর্তা-কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দি

মানিকগঞ্জে নিবন্ধনহীন অটোরিকশা চলে ‘পুলিশের নিয়ন্ত্রণে’
মানিকগঞ্জের প্রধান প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। পৌর কর্তৃপক্ষের নিবন্ধনহীন এসব যানের কারণে শহরে তৈরি হচ্ছে তীব্র যানজট

প্রবাসী ও মৃতদের ভোট দিয়ে আমাকে হারানো হয়েছে: মমতাজ
মানিকগঞ্জ–২ আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেন। কালো টাকা বিলিয়ে ভোট কেনা হয়েছে, প্রবাসী ও মৃতদের নামে ভোট দিয়ে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৮ মাস ধরে একঘরে পরিবার, জানাজাতেও আসেনি কেউ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে কুন্দরিয়া গ্রামে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে। প্রায় আট মাস ধরে ভুক্তভোগী আহসান উদ্দিনের পরিবারকে একঘরে করে রাখায় তাঁরা মসজিদে নামাজ পড়তে পারছেন না। এমনকি ওই পরিবারের কেউ মারা গেলে সামাজিক কবরস্থানে দাফ

যে কারণে মমতাজের পাশে নেই তাঁর ৩ বোন
মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের পাশে নেই তাঁর তিন সৎবোন। মমতাজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা দেওয়ান জাহিদ আহম্মেদকে সমর্থন দিয়েছেন তাঁরা।

৮ দিনের ছুটি নিয়ে ১ বছর ধরে ইংল্যান্ডে বসবাস প্রধান শিক্ষকের
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা আট দিনের ছুটি নিয়ে প্রায় এক বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট সরকারি ওয়েব সাইটে প্রধান শিক্ষক পদে এখনো তিনি বহাল আছেন। এ কারণে তাঁর পদে অন্য শিক্ষক

সম্মেলন শেষ ২ মাসে আগে, এখনো সরানো হয়নি রাস্তার ওপরের তোরণ
দুই মাস আগে শেষ হয়েছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন শুরুর তিন মাস আগে থেকে এর সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ছবিসহ ডিজিটাল পোস্টার, ব্যানার ও বিশাল বিশাল অসংখ্য তোরণ নির্মাণ করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও তাঁদের অনুসারীরা।

মানিকগঞ্জ হাসপাতালে অপারেশন থিয়েটারের ১০ যন্ত্র গায়েব
মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ১০টি গুরুত্বপূর্ণ যন্ত্র গায়েব হয়ে গেছে। এ ঘটনায় চিকিৎসকদের সমন্বয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ জেলা আ. লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ছয় বছর পর আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাঙ্ক্ষিত সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের সিনিয়র নেত্রীবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মাঝে সাজ-সাজ রব বিরাজ করছে

সার, কীটনাশকের দাম বাড়ায় অস্বস্তি কৃষকের
মানিকগঞ্জের সাত উপজেলায় শীতকালীন সবজিসহ রবিশস্য আবাদে ব্যস্ত চাষিরা। দেড় সপ্তাহ আগে চাষাবাদ শুরু করায় এখন মাঠে উঁকি দিচ্ছে ফসলের চারা। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকলেও ইউরিয়া সারসহ কীটনাশকের দাম বেশি হওয়ায় রবিশস্যে তেমন লাভ হবে না বলে মনে করছেন চাষিরা।

জনবলে আটকে প্রকল্প, চেয়ার-টেবিলে জং
মানিকগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে পৌনে এক শ কোটি টাকার তিনটি প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। স্বাস্থ্যশিক্ষা দপ্তরের কাছে প্রকল্পের কাজ হস্তান্তরও করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় একটি প্রকল্পও চালু করতে পারেনি কর্তৃপক্ষ।

অভিযোগের শেষ নেই নার্স মোতালেবের বিরুদ্ধে, ভয়ে তটস্থ সহকর্মীরা
মানিকগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী নার্স মো. মোতালেব মিয়া ও তাঁর ছেলে ছাত্রলীগ নেতা দিহান আহম্মেদ তন্ময়ের দাপটে অসহায় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। একজন
