
বোরহান জাবেদ, ঢাকা
বোরহান জাবেদ, ঢাকা
সকল লেখা

দেশের ক্রিকেটে আশা দিচ্ছেন নতুন সাকিব-তামিম
কদিন আগে শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপে হতাশই করেছে বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য-নাঈমের মতো পরিচিত মুখদের ব্যর্থতার ভিড়ে যা একটু আশার আলো ছড়িয়েছেন সাকিব-তামিম।

মিরপুর টেস্টে যে বিরল দৃশ্য দেখা গেল
চার স্লিপ, এক গালি, পয়েন্ট, শর্ট লেগ, শর্ট কাভার রেখে বোলিং করছেন বাংলাদেশের এক পেসার। এ ছবি বাংলাদেশের যেকোনো সমর্থকের কাছে উপভোগ্য হয়ে ওঠার কথা। দৃশ্যটার অবতারণা যদি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হয়, নিশ্চয়ই ভ্রু কুঁচকে উঠবে! মিরপুরে এমন দৃশ্য কি কখনো কল্পনাতেও দেখা গেছে? উত্তর ‘না’ হওয়ার সম্ভাবনাই ব

টেস্ট নেতৃত্বের রোমাঞ্চ লিটনের
ওয়ানডেতে লিটন দাস অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে। তামিম ইকবালের অনুপস্থিতিতে অভিষেক বেশ ভালোভাবেই রাঙিয়েছেন। এবার টেস্ট অধিনায়কত্বেও যখন তাঁর হাতেখড়ির

শান্তকে যে পারতেই হবে
যেকোনো ব্যাটারের কাছে সেঞ্চুরি মানে বিশেষ কিছু। সেটা যে পরিস্থিতিতেই আসুক না কেন। তবে কিছু সেঞ্চুরি মাঝে মাঝে একটু বেশিই বিশেষ হয়ে ওঠে। যেটার হয়তো কোনো বিশেষণ হয় না। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিকে আপনি চোখ বুঝে এই কাতারে রাখতে পারেন। সমালোচনায় ক্ষতবি

তামিমের ব্যাটের অপেক্ষায় এক ভারতীয় ব্যাটার
মাত্রই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে জিতে ফিরেছেন। প্যাডও খোলা হয়নি। কাছে গিয়ে কিছুক্ষণ সময় চাইতেই মুখে একটা হাসি ছড়িয়ে দিলেন রবি তেজা। ২৮ বছর বয়সী এই ভারতীয় অলরাউন্ডার প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। ৯ ম্যাচে টানা দুই সেঞ্চুরির সঙ্গে এক ফিফটিতে ৪১৫ রান করেছেন। সর্ব

নিজেকে প্রমাণ করতে চান মৃত্যুঞ্জয়
প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের ঢেউ খেলে যাচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরীর মনে। ফোনের অন্য প্রান্ত থেকে তাঁর উচ্ছ্বাস স্পষ্ট আঁচ করা যাচ্ছিল। চারদিক থেকে শুভেচ্ছা বার্তা আসছে, ফোনে ভীষণ ব্যস্ততা।

পরীক্ষা-নিরীক্ষার ভাবনা ধবলধোলাইয়ের ম্যাচে
ওয়ানডে সিরিজে এই ছবি দেখা গিয়েছিল। শুধু দল ভিন্ন ছিল। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ধবলধোলাই চোখ রাঙাচ্ছিল সাকিবদের। বাংলাদেশ ভালোভাবেই সেটা ঠেকিয়েছিল। এবার ইংল্যান্ডের পালা। আজ মিরপুরে ইংলিশদের জন্য সফরের শেষ ম্যাচটি রূপ নিয়েছে ধবলধোলাই ঠেকানোর।

সাকিব কি এখন নিয়মিতই পাঁচে
প্রথম ওয়ানডের আগে অনুশীলনেই আভাসটা পাওয়া গিয়েছিল। ম্যাচের দুদিন আগে হওয়া সেই অনুশীলনে সম্ভাব্য যে টপ অর্ডার ব্যাটিং অনুশীলন করেছে, সেখানে ছিলেন না সাকিব আল হাসান। তিনি ব্যাটিং অনুশীলন করেছেন টপ অর্ডারের পালা শেষে।

ব্যস্ত সূচির প্রভাব বার্মি-আর্মি দলেও
ম্যাচের আগে টিকিট যেন সোনার হরিণ। অথচ গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির মেরেকেটে ৭৫ শতাংশ আসনও পূর্ণ হয়নি। টিকিটের কৃত্রিম সংকট নাকি কর্মদিবসে ‘সৌজন্য টিকিট’ নিয়ে অনেকে আসার প্রয়োজন মনে করেননি, সেটি ভিন্ন আলোচনা। তবে মিরপুরে বিশ্ব চ্যাম্পিয়ন

সব ভুলে ইংল্যান্ড সিরিজে মন তামিমের
সংবাদ সম্মেলনকক্ষে ঢুকতেই তামিম ইকবাল বললেন, ‘বাপরে বাপ!’ তামিমের এই বিস্ময় মিরপুরের জনাকীর্ণ সংবাদ সম্মেলনকক্ষ দেখে। সংবাদ সম্মেলনের মধ্যেও তামিম একবার বললেন, ‘এত সাংবাদিক একসঙ্গে কখনো দেখিনি।’ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক কথা বলবেন, স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যম

এবার দেশি কোচে বেশি ভরসা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিদেশি কোচের মেলা। প্রধান কোচ তো বটেই, কোচিং স্টাফের বেশির ভাগ পদে সাধারণত বিদেশিদের ওপরই ভরসা রাখে ফ্র্যাঞ্চাইজিরা। যদিও স্থানীয় কোচদের সাফল্যের হারই বেশি। তবু আরও অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো বিপিএলেও বিদেশি কোচদের বেশ কদর থাকে।

পেসাররাই পথ দেখাচ্ছেন
ভালো মানের পেস বোলার পাওয়া নিয়ে বাংলাদেশের হাহাকার খুব বেশি দিন আগের কথা নয়। ছবিটা এখন বদলেছে। দলে এখন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, শরীফুল ইসলামদের মতো একঝাঁক পেসার।

অ্যাডিলেড মনে পড়ে রুবেলের
অ্যাডিলেড ওভাল, রুবেল হোসেন, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ—টুকরো টুকরো কিছু ছবি নিশ্চয়ই কল্পনায় দোলা দিয়ে যাচ্ছে। সবচেয়ে উজ্জ্বল ছবি বোধ হয় জিমি অ্যান্ডারসনের স্টাম্পে লাল বাতি জ্বালিয়ে রুবেলের সেই ভোঁ-দৌড়।

‘কেউ ভালো করলে যেন সুযোগ পায়’
৩২ বয়সী পেস বোলার হলেও একটা সংস্করণ ছেড়ে দেওয়ার মতো এমন কোনো বয়স নয়। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের কঠিন বাস্তবতা আর ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের সংস্করণে তরুণদের সুযোগ করে দিতে লাল বলের ক্যারিয়ারের ইতি টেনেছেন রুবেল হোসেন।

দেশের সংকটে হাসি ফোটাবে কারা, বাবর নাকি শানাকারা
এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলকে দাঁড় করিয়েছে এক মেরুতে। শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক সংকট। আর পাকিস্তানে মানবিক সংকট। রাজনৈতিক সংকটে নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনই করতে পারেনি শ্রীলঙ্কা। এই মুহূর্তে সেই আক্ষেপটা থাকার কথা নয় শ্রীলঙ্কানদের। ৮ বছর পর এশিয়া কাপের শিরোপা থেকে এক সিঁড়ির দূরত্ব থ

ওয়ানডের বাংলাদেশ যেন ধারাবাহিকতার প্রতীক
ঘরে ও ঘরের বাইরে ওয়ানডে ক্রিকেটে অপ্রতিরোধ্য এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ। এই সংস্করণে এ বছর নিজেদের প্রথম সিরিজে আফগানিস্তানকে হারিয়েছে তামিম ইকবালের দল। এরপর দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়। এবার বাংলাদেশের শিকার ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে পরশু রাতে এক ম্যাচ বাকি রেখে সিরিজ মুঠোয় পুরেছ
