Ajker Patrika
Add

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

সকল লেখা
পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য ৩ জেলা পর্যটকের জন্য খোলা হবে: ধর্ম উপদেষ্টা

পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য ৩ জেলা পর্যটকের জন্য খোলা হবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নিরাপত্তার জন্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। 

২০ অক্টোবর ২০২৪
প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে মাতোয়ারো মারমা সম্প্রদায়

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপনে মাতোয়ারো মারমা সম্প্রদায়

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁদের অন্যতম ধর্মীয় উৎসব ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা) উদ্‌যাপনে মেতে উঠেছেন। টানা হচ্ছে ড্রাগনের আদলে রথ ও ওড়ানো হচ্ছে রং-বেরঙের ফানুস। এতে পাহাড়ে রাতের আকাশ বর্ণিল রূপ ধারণ করেছে।

১৮ অক্টোবর ২০২৪
বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার দাবি

বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার দাবি

বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পর্যটন ব্যবসায়ীরা। 

০৭ অক্টোবর ২০২৪
বান্দরবানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের আর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বাসস্টেশন এলাকার বাসিন্দা। 

০২ অক্টোবর ২০২৪
৫ দিন ধরে নিখোঁজ আড়াই বছরের শিশু, মাটিচাপা লাশ উদ্ধার

৫ দিন ধরে নিখোঁজ আড়াই বছরের শিশু, মাটিচাপা লাশ উদ্ধার

বান্দরবানের আলীকদমে পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা আয়ুষ দাশ নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশের অর্ধেক মাটিচাপা দেওয়া ছিল। আজ শুক্রবার আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

২৭ সেপ্টেম্বর ২০২৪
পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘরে আগুন: প্রতিবাদে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ 

পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িঘরে আগুন: প্রতিবাদে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজের বিক্ষোভ 

খাগড়াছড়ির দীঘিনালা পাহাড়ি জনগোষ্ঠীর বাড়িতে অগ্নিসংযোগে ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র সমাজ। 

২০ সেপ্টেম্বর ২০২৪
একজন ‘ভাড়া’ শিক্ষকে চলে ৫ শিক্ষকের স্কুল

একজন ‘ভাড়া’ শিক্ষকে চলে ৫ শিক্ষকের স্কুল

বান্দরবানের রুমা উপজেলার কেসপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার শিক্ষকের প্রায় ৯ মাস ধরে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অনুপস্থিত চার শিক্ষকের মধ্যে তিনজন বান্দরবান সদর ও অন্যজন চট্টগ্রামে থাকেন।

২০ সেপ্টেম্বর ২০২৪
বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বান্দরবানে ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় হারুন মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত। পাশাপাশি তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

১৫ সেপ্টেম্বর ২০২৪
লামায় খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

লামায় খালে পড়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

বান্দরবানের লামায় খালে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. মকসেদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার মাতামুহুরি নদীর চম্পাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

১৫ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজ–টেন্ডারবাজদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে: হাসনাত

চাঁদাবাজ–টেন্ডারবাজদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে: হাসনাত

ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করে রাজনৈতিক দলকে পুনর্বাসন করতে চায়, তাদেরও এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের মতো করে বিতাড়িত করবে ছাত্রসমাজ। দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে ছাত্র-জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ 

১১ সেপ্টেম্বর ২০২৪
জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে: উপদেষ্টা সুপ্রদীপ

জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে: উপদেষ্টা সুপ্রদীপ

অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর সঙ্গে শিক্ষা, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষার দিকে দৃষ্টি থাকবে। 

২৬ আগস্ট ২০২৪
বান্দরবানে ঝিরিতে পড়ে ছিল মাথা ও হাতবিহীন লাশ

বান্দরবানে ঝিরিতে পড়ে ছিল মাথা ও হাতবিহীন লাশ

বান্দরবান শহরের ম্যাকছি ঝিরিতে মাথা ও হাতবিহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর থানচি বাসস্টেশনের মারমা শ্মশানের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

১৫ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র-সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

১৩ আগস্ট ২০২৪
টানা বৃষ্টিতে রুমায় পাহাড় ধসের আশঙ্কা , পানিবন্দী অনেকে

টানা বৃষ্টিতে রুমায় পাহাড় ধসের আশঙ্কা , পানিবন্দী অনেকে

টানা চার দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের রুমায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ক্ষতি এড়াতে পাহাড়ের পাদদেশে ও বন্যায় সাঙ্গু নদীর তীরে বন্যাকবলিত সাধারণ মানুষের আশ্রয় দিতে রুমা উপজেলায় ৪টি ইউনিয়নের ২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে

০২ আগস্ট ২০২৪
বান্দরবান-থানচি সড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

বান্দরবান-থানচি সড়কে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

অতিবৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে পড়ে যান চলাচল বন্ধ হওয়ার ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

০১ আগস্ট ২০২৪
বান্দরবানের সঙ্গে ২ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুই শতাধিক পরিবার পানিবন্দী

বান্দরবানের সঙ্গে ২ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুই শতাধিক পরিবার পানিবন্দী

টানা বর্ষণে রাস্তার ওপর পাহাড় ধসে পড়ে বান্দরবানের সঙ্গে থানচি ও বন্যায় প্লাবিত হওয়ার কারণে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নাইক্ষ্যংছড়িতে দুই শতাধিক পরিবার পানিবন্দী রয়েছেন।

০১ আগস্ট ২০২৪