
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
সকল লেখা

বাড়িতে প্রবাসীর মেয়ের ঝুলন্ত লাশ, স্ত্রী নিখোঁজ, সন্দেহ পরকীয়া
জান্নাতুলের মা শান্তা আক্তার গতকাল সোমবার রাতের কোনো একসময় তাঁর পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। আজ (মঙ্গলবার) সকালে জান্নাতুল ঘুম থেকে উঠে ঘরে দেখতে না পেয়ে, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে মায়ের সন্ধান পায়নি। তার আপত্তি সত্ত্বেও মায়ের অনৈতিক সম্পর্কের কথা জানত জান্নাতুল। সমাজে নানাজনের নানা কথা শুনতে

স্বরূপকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ জন নিহত
বরিশালের বানারীপাড়ার পাশের জেলা পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (৩৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে (স্বরূপকাঠি-বানারীপাড়া) মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্ত্রীকে হাতুড়িপেটার পর ৯৯৯ নম্বরে স্বামীর কল, হাসপাতালে মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় তেতলা গ্রামে বিথী সমদ্দার (২৫) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী। হত্যার পর স্বামী সুমন রায় (৩৩) নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহত চম্পার (২২) স্বামী সুমন ব্যাপারী দুই বছরের মেয়েকে নিয়ে পলাতক রয়েছেন। উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

বরিশাল-২ আসনে ৯০ হাজার ভোটের ব্যবধানে জয়ী রাশেদ খান মেনন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রাশেদ খান মেনন। বেসরকারিভাবে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট।

বরিশালে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষ
নির্বাচনী সংঘাত–সহিংসতায় হঠাৎ করে অশান্ত হয়ে উঠেছে বরিশালের বানারীপাড়া। ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের ওপর স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ নেতা–কর্মী আহ

কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণে মামলা, গ্রেপ্তার তরুণ
বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

রাতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কা, নিখোঁজ ২
ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মর্নিংসান ৯ নামের যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে দুজন ব্যক্তিসহ একটি বাল্কহেড ডুবে গেছে বলে জানা গেছে। এ সময় সংঘর্ষে লঞ্চটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলে দ্রুত লঞ্চটি উজিরপুরের চৌধুরীর হাট ঘাটে নোঙর নেওয়া হয়। তবে এ....

বজ্রপাতের শব্দে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় বজ্রপাতের শব্দ শুনে নদীতে লাফ দিয়ে নিখোঁজ জেলে রিয়াজের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে। লাফ দেওয়া স্থানের ২০০ মিটারের মধ্যে মরদেহ ভেসে উঠে দুর্গন্ধ ছড়িয়ে পরে। দুর্গন্ধের উৎস ধরে মরদেহের সন্ধান পায় তাঁকে খুঁজতে থাকা ট্রলার...

জীবনের পড়ন্তবেলায় প্রেমের দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁরা
জীবনের পড়ন্তবেলায় প্রেম, অতঃপর পরিণয়। এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন এক বয়স্ক যুগল। আলোচিত এ ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামে। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের রঙিন বাড়িতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

গাছ কাটতে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর
বিরোধপূর্ণ জমির গাছ কাটতে বাধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানারীপাড়ায় ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী, যুবক গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় হৃদয় (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত যুবককে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

বানারীপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
বানারীপাড়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।

বানারীপাড়ায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে কারাদণ্ড প্রদান
বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ নিধনের অপরাধে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
