Ajker Patrika
Add

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  

সকল লেখা
সুন্দরবনে ৫ জেলে আটক, মাছ ও জালসহ দুই নৌকা জব্দ

সুন্দরবনে ৫ জেলে আটক, মাছ ও জালসহ দুই নৌকা জব্দ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্য এলাকায় মাছ ধরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় প্রায় আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রোববার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জেলে গুরুতর জখম হয়েছেন। দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী মো. আলিম আজ রোববার বিকেলে মোবাইল ফোনে জানান, রোববার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী-সংলগ্ন সাগরে জাল

৩০ আগস্ট ২০২৬
সুন্দরবনে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, দুবলারচরে মারা গেছে হরিণ

সুন্দরবনে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, দুবলারচরে মারা গেছে হরিণ

বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে দুবলারচরে মারা গেছে হরিণ। শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

২৯ মে ২০২৫
পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার

পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার

নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে ১৮ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বনরক্ষীরা। পরে বন আইনে মামলা দিয়ে তাঁদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।

১৮ ফেব্রুয়ারি ২০২৫
সাগরে মাছের সংকট, বিপাকে শুঁটকিপল্লির জেলেরা

সাগরে মাছের সংকট, বিপাকে শুঁটকিপল্লির জেলেরা

সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকি পল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছ সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এ পরিস্থিতি হতে পারে।

১৯ ডিসেম্বর ২০২৪
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধ খুন, পলাতক দুই ছেলে

দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধ খুন, পলাতক দুই ছেলে

বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ের চার দিন পর খুন হয়েছেন মোহাম্মাদ আলী খাঁন নামে (৭৫) বছরের এক বৃদ্ধ। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের নিজ বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত মোহাম্মদ আলী খাঁন ওই গ্রামের মৃত হাসেম আলী খাঁনের ছেলে।

২০ এপ্রিল ২০২৪