
ফুলবাড়িয়া প্রতিনিধি
ফুলবাড়িয়া প্রতিনিধি
সকল লেখা

ফুলবাড়িয়ায় দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা রহমান
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ফুলবাড়িয়ায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন।

পুড়ে অঙ্গার বাসচালক: তিন যুবক পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাস্ক পরা তিন যুবক পাম্পে দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. জুলহাস মিয়া (৪০) আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান

খুনের পর চাকু হাতে থানায় হাজির নারী
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে খুন করে চাকুসহ থানায় হাজির হয়েছেন আফরোজা বেগম নামের এক নারী। গত বুধবার রাতে উপজেলার বাকতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

বেহাল কমিউনিটি ক্লিনিক
ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মেহেশপুর। সদর থেকে গ্রামটির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। ওই গ্রামসহ আশপাশের গ্রামের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মহেশপুর বাজারে ২০০১ সালে গড়ে তোলা হয় ‘মহেশপুর বাজার কমিউনিটি ক্লিনিক’।

কচুর লতি বিক্রি করছেন শিক্ষক, ছবি ভাইরাল
নিজের জমিতে চাষ করা কচুর লতি হাটে বসে বিক্রি করছিলেন বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান ড. আবু বকর সিদ্দিক প্রিন্স।

সড়কে বাঁশের প্যালাসাইডিং ধসে পড়ার আশঙ্কা
ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা নছরের দোকান হয়ে ঘাটাইলের সাগরদীঘি পর্যন্ত সড়কে প্যালাসাইডিং হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশ। ভারি যানবাহন চলাচলে ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসি।

ছাত্রলীগের কমিটিতে ছাত্রসমাজ নেতা!
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রাফি ইসলাম শুভ নামে জাতীয় ছাত্রসমাজের এক নেতাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

তীব্র শীতেও থেমে নেই ফুলবাড়িয়ার কৃষক
তীব্র শীতেও থেমে নেই ফুলবাড়িয়া উপজেলার কৃষকেরা। তাঁরা এই শীত উপেক্ষা করেই বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। জমিতে পানি সেচ, হালচাষ, সার প্রয়োগ, বীজ ওঠানোসহ বিভিন্ন কাজের চাপে ফুরসত পাচ্ছেন না তাঁরা।

মসজিদে মাইকিং করে জুতা চোরকে দাওয়াত
ফুলবাড়িয়া উপজেলার থানা জামে মসজিদে মাইকিং করে ‘জুতা চোরদের’ আসতে দাওয়াত দেওয়া হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের আজানের আগে মসজিদের মাইকে এই ঘোষণা দেওয়া হয়।

ফুলবাড়িয়ায় ঐতিহ্যবাহী হুম গুটি খেলা
জমিদার আমলে ময়মনসিংহে ‘পরগনা’ আর ‘তালুক’ দ্বন্দ্বের মীমাংসা হয়েছিল ‘হুম গুটি’ খেলা দিয়ে। মুক্তাগাছার জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী ও বৈলরের জমিদার হেম চন্দ্র রায়ের মধ্যে জমির পরিমাপ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তালুক ও পরগনার জমির পরিমাপ নিয়ে দুই জমিদারের এই বিরোধের মীমাংসা হয়েছিল ৪০ কেজি ওজনের পিতল বল (হু

শপথ নিলেন সেই পেট্রিয়াকা
ফুলবাড়িয়ায় ইউপি সদস্য হিসেবে শপথ নিলেন সেই জীন ক্যাটামিন পেট্রিয়াকা (জেসমিন আকতার)। গতকাল বৃহস্পতিবার জনপ্রতিনিধি হিসেবে শপথ নেন ফিলিপাইনের কন্যা জেসমিন।

নতুন ঘর পেল সেই রেশমা
ফুলবাড়িয়ায় নতুন টিনশেড ঘর, টিউবওয়েল, বাথরুম, জামা-কাপড় পেল সেই রেশমার পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে তাঁদের নতুন ঘর বুঝিয়ে দেন সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাস।

বাজাইল খাল খননের দাবি কৃষকদের
ফুলবাড়িয়ার দেওখোলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বাজাইল খাল প্রায় ভরাট হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভেকিবিলের ও ওপাড়ে ইচাইল বিলের কৃষকেরা আমন ও বোরো চাষে বিপাকে পড়েন। তাই দ্রুত খাল খননের দাবি স্থানীয় কৃষকদের।

ফুলবাড়িয়া মুক্ত দিবসে নানা আয়োজন
ফুলবাড়িয়া মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে ফুলবাড়িয়া পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে বিজয়া শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।

আ.লীগের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান
ফুলবাড়িয়া উপজেলার ৩ নম্বর কুশমাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই স্থগিত কেন্দ্রে ভোট আজ
ফুলবাড়িয়ার নিউগী কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের স্থগিত ভোট আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র দুটিতে সহিংসতরা কারণে ভোট স্থগিত করা হয়।
