
প্রতিনিধি, মৌলভীবাজার
প্রতিনিধি, মৌলভীবাজার
সকল লেখা

স্কুলেই মেয়েরা পাচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা
জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের মাধ্যমে স্কুলেই ছেলে-মেয়েরা শিখছে যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে স্কুলে ইতি মধ্যে মৌলভীবাজার জেলার ৪৪টি স্কুলের ২৪০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৫০টি স্কুলে ২৭২ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা যায়।

সাবেক মন্ত্রী মহসিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে গতকাল মঙ্গলবার। এদিন ফুলেল শ্রদ্ধা, মিলাদ মাহফিল দোয়া ও শিরনি বিতরণের মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

আফ্রিকান টিক- ওক রক্ষায় টিস্যু থেকে চারা
বাংলাদেশের একমাত্র ক্লোরোফর্ম বৃক্ষ আফ্রিকান টিকওক দাঁড়িয়ে আছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। পর্যাপ্ত যত্ন না থাকায় বিরল প্রজাতির একমাত্র এ গাছটি হারিয়ে যাওয়ার পথে। এবার গাছের টিস্যু সংরক্ষণ করে চারা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আকবর হত্যার বিচারের দাবিতে বন্ধুদের মানববন্ধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আকবরকে চট্টগ্রাম ফ্লাইওভার থেকে ফেলে হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সভা করেছে তার বন্ধু ও সহপাঠীরা।

পাউরুটিতে মিলল টিকটিকি
চাঁদনীঘাট ব্রিজের পাশে অবস্থিত নুসরাত এন্টারপ্রাইজ থেকে ক্রয়কৃত পাউরুটির মধ্যে টিকটিকি পান শবনম বেগম। পরে তিনি ভোক্তা সংরক্ষক অধিদপ্তর মৌলভীবাজারে অভিযোগ দায়ের করেন

মৌলভীবাজারে পৌঁছেছে সিনোফার্মের ৮৫ হাজার ডোজ টিকা
মৌলভীবাজারে সিনোফার্মের আরও ৮৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। আজ রোববার দুপুর ১টায় টিকা পৌঁছালে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ তা গ্রহণ করেন

হাওরে দেখা মিলল অনিন্দ্য সুন্দর জল ময়ূর
মৌলভীবাজারের হাইল হাওরের দেখা মিলেছে জল ময়ূরের। হাইল হাওরের পদ্ম বনে তাদের বংশ বিস্তারেরও সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার এমনই ছবি ধরা পড়েছে শ্রীমঙ্গলের শৌখিন ফটোগ্রাফার ও পাখি প্রেমী খোকন থৌনাউজামের ক্যামেরায়

প্রতিটি বাড়িই একেকটি দ্বীপ
সবুজ-শ্যামল, শান্ত, ছায়াঘেরা, মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, পাখির কোলাহল, ঝিঁঝির ডাক আর জোনাকির স্বপ্নিল ওড়াওড়ি। এমনই স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয়, বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রতিটি গ্রাম। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যা ধরা দেয় নতুন রূপে, নতুন বৈশিষ্ট্যে। প্রকৃতির এমনই অপ

দীর্ঘ বন্ধের পর খুলছে মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র
হাওর, পাহাড়, চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। সবুজের এ রাজ্য করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় খুলে দেওয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এখানকার পর্যটন সংশ্লিষ্টরা।

ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা
মৌলভীবাজারের কামালপুর ইউনিয়নে ফেসবুক লাইভে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' বলে আত্মহত্যা করেন সুমন (২৮) নামের ওই যুবক।

মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। আজ সোমবার সিভিল সার্জন অফিসের করোনা সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মৌলভীবাজারে আরও ১৮৮ জনের করোনা শনাক্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন একজন।

মৌলভীবাজারে আরও ৩৪ জনের করোনা শনাক্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১১০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শ্রীমঙ্গলের ১৮ জন, রাজনগরের ১০ জন, কমলগঞ্জের ৬ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ।

মৌলভীবাজারে করোনা শনাক্ত ৯১ জন
মৌলভীবাজারে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে

মৌলভীবাজারে একদিনে আরও ১৯০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
মৌলভীবাজার জেলার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ। নতুন মৃত্যু একজন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৌলভীবাজারে একদিনে আরও ১৪০ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজার জেলার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ জন সুস্থ হয়েছেন। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
