মৌলভীবাজারে সিনোফার্মের আরও ৮৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। আজ রোববার দুপুর ১টায় টিকা পৌঁছালে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ তা গ্রহণ করেন।
প্রাপ্ত টিকার ৪৯ হাজার ২৪২ ডোজ আগামী ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলায় গণটিকা কার্যক্রমে ২য় ডোজ হিসেবে দেওয়া হবে। বাকি ডোজ টিকা সারা জেলার ৭টি ফিক্সড সেন্টারসমূহে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, সবাইকে রেজিস্ট্রেশনপূর্বক এসএমএস প্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করতে হবে। এ ছাড়া টিকা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্ধারিত টিকাকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা মারলিজ, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা নাসির উদ্দিন, জেলা ইপিআই সুপার শাহ আলমসহ ইপিআই সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
৪ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
১৫ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
৪২ মিনিট আগে